শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্বকের যত্নে চালের পানি!

নিউজ ডেস্ক: চাল ধোয়া পানি অথবা ভাতের মাড়- যেকোন একটি ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে। নিয়মিত ব্যবহারে ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও সুন্দর হবে। বাংলা ট্রিবিউন

ব্যবহারের জন্য চালের পানি তৈরি করুন ৩ উপায়ে

১.আধা কাপ চাল ভালো করে ধুয়ে নিন। ৩ কাপ পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন চাল। ছেঁকে পানি আলাদা করে নিন।

২.আধা কাপ চাল ধুয়ে ১ কাপ পানিতে ফুটিয়ে নিন। মাড়টুকু সংগ্রহ করুন ব্যবহারের জন্য।

৩.আধা কাপ চাল ১ কাপ পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। পানি ছেঁকে একটি মুখবন্ধ বয়ামে রেখে দিন দুইদিন। এরপর ব্যবহার করুন।

যেভাবে ব্যবহার করবেন
টোনার হিসেবে চমৎকার কাজ করে চালের পানি। চাল ভিজিয়ে রাখা পানি স্প্রে বোতলে নিয়ে ফ্রিজে রেখে দিন কয়েক ঘণ্টা। পরিষ্কার ও শুকনা ত্বকে স্প্রে করুন। প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন ত্বক।

দুই দিন রেখে দেওয়া পানি স্প্রে বোতলে নিয়ে ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা হলে পরিষ্কার ত্বকে স্প্রে করুন। ভেজা টিস্যু দিয়ে মুছে নিন ত্বক। এটি ময়েশ্চারাইজারের কাজ করবে।

ভাতের মাড়ে তুলা ভিজিয়ে ত্বকে চক্রাকারে ঘষুন। এটি ময়লা ও মেকআপ দূর করবে ত্বকের।
দুই দিন রেখে দেওয়া চালের পানিতে মোটা টিস্যু ভিজিয়ে সেটি পরিষ্কার ও শুষ্ক ত্বকে রেখে দিন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন ত্বক।

চালের পানি ত্বকে নিয়মিত ব্যবহার করবেন কেন?

১.বলিরেখা দূর করে টানটান ও সুন্দর করে ত্বক।

২.ত্বক উজ্জ্বল করে প্রাকৃতিকভাবে।

৩.ব্রণ দূর করে ত্বকের।

৪.ব্রণের দাগ ও কালচে দাগ দূর করে।

৫.লোমকূপের ভেতর থেকে ময়লা ও অতিরিক্ত তেল বের করে।

৬.শুষ্ক ত্বকে প্রাণ ফেরায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়