শিরোনাম
◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লির ভোটে ভরাডুবির দায় নিয়ে পদ ছাড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি

ইয়াসিন আরাফাত : পরপর ৩ বার দিল্লির মসনদে বসেছেন অরবিন্দ কেজরিওয়াল। এবারও ভরাডুবি হয়েছে কংগ্রেসের। দিল্লির ভোটে কংগ্রেসের জামানত জব্দ। তাই দিল্লি বিধানসভা ভোটে দলের হারের দায় নিয়ে পদত্যাগ করলেন দিল্লি কংগ্রেস সভাপতি সুভাষ চোপড়া। তিনি জানিয়েছেন, দলের শোচনীয় ফলের দায় নিজের কাঁধেই নিচ্ছেন তিনি। কোলকাতা ২৪

এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে, ৭০টির মধ্যে ১টিও আসন নিজেদের করতে পারেনি কংগ্রেস। উলটে ৬৭টি আসনে জামানত জব্দ হয়ে অস্তিত্ত্ব সংকটে ভুগছে দলটি। অন্যদিকে কোনওক্রমে কয়েকটি আসনে জিতে রাজধানীর অলিন্দের রাজনীতিতে অস্তিত্ব টিকিয়ে রেখেছে বিজেপি।

কিন্তু এর আগে দিল্লিতে পরপর ৩ বার ক্ষমতা ধরে রেখেছিলো কংগ্রেস। মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের নেতৃত্বে যেমন ভরসা ছিলো দলের নেতা-কর্মীদের, ঠিক তেমনই তার উপর আস্থা রেখেছিলেন দিল্লিবাসী। তবে সেসব এখন অতীত। ভোটের প্রচারেও তেমন দাগ কাটতে পারেনি তারা। সেভাবে কোনও ইস্যু নিয়েই ভোটারদের সামনে সওয়াল করতে দেখা যায়নি কংগ্রেসকে।

এদিকে রাজধানীতে কংগ্রেসের এই ভরাডুবির ফলে দলের হাইকম্যান্ডকেই নিশানা করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখার্জি। শীর্ষ নেতৃত্বের দলের সংগঠন নিয়ে ভেবে দেখার সময় এসেছে বলেও এদিন সরব হন তিনি।

  • সর্বশেষ