শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩৮ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে সহস্রাধিক, ‘পরিস্থিতি এখনও গুরুতর’, বললেন প্রেসিডেন্ট শি জিন পিং

শাহনাজ বেগম : চীনে করোনাভাইরাসে মঙ্গলবার ১০৮ জনের মৃত্যুর পর বিশ্বব্যাপী ১,০১৬ জন, এবং আক্রান্তের সংখ্যা ৪২,৬৩৮ জন বলে জাতীয় স্বাস্থ্য কমিশন নিশ্চিত করেছে। সার্জিক্যাল মাস্ক ও গাউন পরে মহামারী এ ভাইরাসের প্রাদুর্ভাবের পর প্রথমবারের মত চীনা প্রেসিডেন্ট শি জিন পিং বেইজিংয়ের ডাইটান হাসপাতাল পরিদর্শন করে ভাইরাস প্রতিরোধে আরো ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। ইয়ন, রয়টার্স, সিএনএন

নতুন করে ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের মূল ভূখণ্ডে সোমবার আক্রান্ত হয়েছিলো ২,৪৭৮ জন অথচ এর আগের দিন ছিলো ৩,০৬২ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) চীনের বাইরে অন্য দেশে ভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্ক করে মহামারী নিয়ন্ত্রণ জরুরি। ডব্লিউএইচও এবং চীনা স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে প্রায় ২৪ টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ হাজারেরও বেশি রোগী হুবেই হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১,২৯৮ জন গুরুতর অবস্থায় তবে দুই হাজারেরও বেশি রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি গেছেন।

জাপানে ডায়মন্ড প্রিন্সেস জাহাজে নতুনভাবে নিশ্চিত হওয়া ৬৫ জনের করোনাভাইরাস সনাক্তের পর মোট আক্রান্তের সংখ্যা ১৩৫ জন। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়