শিরোনাম
◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’— রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যান্ড্রয়েডে আবারও নিরাপত্তা ত্রুটি

মাজহারুল ইসলাম : ইআরএনডবিব্লিউ ইউয়ের গবেষকরা জানিয়েছেন, ওই নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে নিরবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে ম্যালওয়্যার চালান করে দিতে পারবে সাইবার অপরাধীরা। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ‘ব্লগফ্র্যাগ’ নামের ওই নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৮ ওরিও এবং অ্যান্ড্রয়েড ৯ পাই ব্যবহারকারীরা। ম্যালওয়্যার পাঠিয়ে দিতে শুধু ‘ব্লু টুথ এমএসি অ্যাড্রেস’ জানতে হবে হ্যাকারদের। ইআরএনডবিøইউ গবেষকরা বলছেন, বিষয়টি এতোটাই সহজ যে, শুধু ‘ওয়াইফাই এমএসি অ্যাড্রেসের’ দিকে এক নজর বুলিয়ে নিলেই আক্রমণ করা সম্ভব। ব্যবহারকারী জানতেই পারবেন না যে, তিনি আক্রমণের শিকার হচ্ছেন।

তবে, নিরাপদে রয়েছেন অ্যান্ড্রয়েড ১০ ব্যবহারকারীরা। ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ৮ বা তার আগের অপারেটিং সিস্টেম চালিত ফোনগুলোতেই ওই নিরাপত্তা ত্রুটি রয়েছে শুধু। এ ধরনের আক্রমণের হাত থেকে রেহাই পেতে ফেব্রুয়ারি ২০২০ নিরাপত্তা প্যাচ নামিয়ে নিলেই চলবে বলে উল্লেখ করেছে এনগ্যাজেট।

নিরাপত্তা ত্রুটিতে আক্রান্ত অধিকাংশ ডিভাইসে হয় কোনো সফটওয়্যার আপডেপট আসে না বা আসলেও নিয়মিত সেগুলো আপডেট করা হয় না। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নির্মাতা গুগল শুধু জনপ্রিয় ফোন নির্মাতাদের ২ বছরের নিরাপত্তা আপডেট দেয়ার নিয়ম করে দিয়েছে। সে হিসেবে ২ বছরের সময়সীমা অনেক আগেই পার হয়েছে অ্যান্ড্রয়েড ৮ অপারেটিং সিস্টেমের। ফোন বেশি পুরোনো হলে নিরাপত্তা সমস্যাটির সমাধান হবে না বলে মন্তব্য করেছে এনগ্যাজেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়