শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই জয়ের ধারা অনিঃশেষ হোক

আনিসুল হক : জয়ের সেই পুরনো সূত্র। দুই বছর আগে থেকে প্ল্যান করা। ২০ জনের টিম বানিয়ে ফেলা। ১৫ জন চূড়ান্ত। একসঙ্গে দেড় বছর এক ক্যাম্পে থাকা। নিয়মিত অনুশীলন। প্রচুর বিদেশ ট্যুর। একসঙ্গে অনেকগুলো ম্যাচ খেলা। কঠোর এক্সারসাইজ। ফিল্ডিংয়ের জন্য বিশেষ খাটুনি। পুরো টিম একসঙ্গে থাকা, একদেহ একমন হয়ে উঠা। আকবরের রংপুরের বাড়ি থেকে দুঃসংবাদ এসেছিলো, পুরো টিম ছিলো তার পাশে। আর?

জয়ের জন্য প্রচন্ড  খিদে। জয় করার ইচ্ছা। খুনে ইনস্টিংক্ট। বডি ল্যাংগুয়েজ। ভালো বোলিংয়ের পর ব্যাট করতে নেমে বোলারদের উপরে চড়াও হওয়ার প্রথম ওভারই বলে দিয়েছিলো, তেড়িবেড়ি করতে এসো না, পিটিয়ে তক্তা বানিয়ে দেবো। চ্যাম্পিয়ন হতে হলে এই মেজাজটা লাগে। তারপর তো ক্রিকেটীয় প্রজ্ঞা। যখন টিকে থাকতে হবে, তখন টিকে থাকা। আর চ্যাম্পিয়নস লাক। তবে এটা শুরু। তারা বিশ্বসেরা। তাদের নার্সিং করতে হবে, নারচার করতে হবে। মাথা ঠিক রাখতে দিতে হবে। কাউন্সেলিংও লাগবে। যাতে তারা বিপথগামী হয়ে না যায়। জয় হোক বাংলাদেশের। জয়ের ধারা অনিঃশেষ হোক। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়