শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে ঢাকা প্রিমিয়ার ডি‌ভিশন ক্রিকেট লিগ সোমবার শুরু হ‌চ্ছে ◈ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বঙ্গোপসাগরের তাপমাত্রা ◈ ভাত, আলু ভর্তা, গরুর মাংস বাদ দিয়ে ফিটনেস সম্মত খাবার দিবে বিসিবি ◈ যুদ্ধ নাকি বাজার কৌশল? যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় শেয়ারবাজার ও তেলের দামে ‘সন্দেহজনক’ ওঠানামা ◈ বাংলাদেশ নারী দল হোয়াইটওয়াশ ◈ রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের ◈ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে গেল বাংলাদেশ ◈ সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই দেশের সম্পর্ক উন্নয়নে ফের বাংলাদেশে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পথে ভারত: ইন্ডিয়ান এক্সপ্রেস ◈ চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু কাল, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিডা ওএসএসের মাধ্যমে ১৫৪টি সেবা দিবে জানালেন বিডার নির্বাহী চেয়ারম্যান

মো. আখতারুজ্জামান : সোমবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এ কথা জানান।

গত বছর জানুয়ারি থেকে ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএস অনুষ্ঠানিকভাবে পরীক্ষামুলক চালু করে বিডা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এ বছর কয়েটি সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমে এখন পর্যন্ত ওএসএসের মাধ্যমে ১৮টি সেবা দিচ্ছে সরকারি প্রতিষ্ঠান বিডা।

সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশে বিনিয় করার জন্য এখন ভালো পরিবেশ বিজার করছে। কিভাবে বিনিয়োগকারীরা অতি দ্রুত সময়ের মধ্যে তাদের বিনিয়গ শুরু করতে পারে সেই আলোকে তা নিয়ে আমরা কাজ করছি। আগে যেখানে বিভিন্ন অফিসে গিয়ে বিনিয়োগকারীরা তাদের সেবা নিয়ে আসে। আমরা সেটাকে এক জায়গায় নিয়ে এসেছি। শুধু তাই নয়। আমরা পুরো বিষয়টাকে অনলাইনে নিয়ে এসেছি।

তিনি বলেন, এখন আমরা অনলাইনের মাধ্যমে ১৮টি সেবা দিতেছি। এই সংখ্যা আগামী ৬ মাসে আরো বাড়বে। এটা করতে পারলে আমাদের বিনিয়োগ আরো বাড়বে বলেও তিনি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমসিসিআইর সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়