শিরোনাম
◈ প্রতিবন্ধী কিশোরের টিফিনের টাকা জমিয়ে তৈরি গাড়ি মস্তিষ্কের সংকেতে চলবে, সেই গাড়িতেই ঘুরলেন প্রধানমন্ত্রী ◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন ফেরত বিমান ফ্লাইটে গেলেও ছুটিতে সেই পাইলট-ক্যাবিন ক্রুসহ ২০জন

লাইজুল ইসলাম: চীন থেকে গত মাসে ৩১২ জনকে দেশে ফিরিয়ে নিয়ে আসে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। তাদের ফিরিয়ে আনতে বিমানের চারজন ককপিট পাইলট, ১১ জন ক্যাবিন ক্রু, ইঞ্জিনিয়ারসহ আরো পাঁচ কর্মী যায় সেখানে। এই টিমে আরো তিনজন চিকিৎসক ও একজন নার্সও ছিলেন।

তাঁরা ফিরে আসার পর স্বাস্থ্য অধিদপ্তর ও বিমানবন্দরের চিকিৎসকদের পরামর্শে নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছে। একই রুমের মধ্যে মাস্কপরে ১৪ দিন থাকতে হচ্ছে।
বাংলাদেশ বিমানের প্রধান জনসংযোগ কর্মকর্তা ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকার জানান, বাংলাদেশ বিমানের এয়ারক্র্যাফট চীন থেকে ফেরত আসার ১৩ ঘণ্টা পর কমার্শিয়াল ফ্লাইট সার্ভিসে নেমেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে বিমানটিকে পরিস্কার করা হয়েছে। তাদের নিয়ম অনুযায়ী ৬ ঘণ্টা পরেই বিমানটি কাজে ফিরতে পারবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো আমাদের কর্মীরা কাজে যোগ দেয়নি। তারা ১৪ দিন পর এসে যোগ দিবে। এর বাইরে কোনো ধরনের সুযোগ নেই। বিমানের পাইলট ও কেভিন ক্রুরা ছুটিতে আছে।

বিমানবন্দরের স্বাস্থ্যকেন্দ্রের তথ্য অনুযায়ী চীন ফেরত চিকিৎসক ও নার্স এখনো কাজে যোগ দিতে পারেনি। তারাও নিজ বাসায় আছেন। তাদেরকেও ১৪ দিন পর কাজে যোগ দেওয়ার কথা বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়