শিরোনাম
◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠকিয়েছেন শিল্পার স্বামী, কোর্টে পুনম পাণ্ডে

মুসফিরাহ হাবীব: বলিউড তারকা শিল্পা শেট্টির স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রার বিরুদ্ধে এবার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন আলোচিত ও সমালোচিত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। তিনি রাজ কুন্দ্রার বিরুদ্ধে ঠকানোর অভিযোগ তুলে বম্বে হাই কোর্টে রাজ ও তার সংস্থার বিরুদ্ধে মামলা করেছেন।

কোর্টে পুনম পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করে বলেছেন,রাজ কুন্দ্রার নাম শুনে পুলিশ এফআইআর দায়ের করতে চায়নি। তারপরই আদালতে যেতে হয়েছে তাকে।

জানা গেছে, রাজ কুন্দ্রার সংস্থা আর্মসপ্রাইম মিডিয়ার সাথে একটি অ্যাপ নিয়ে পুনমের চুক্তি হয়েছিল। অ্যাপটি পুনমের নামেই চালু হওয়ার কথা ছিল। যার লাভের একটি অংশ তার পাওয়ার কথা ছিলো। কিন্তু তা না করে শিল্পার স্বামী রাজ কুন্দ্রা সেটি নিজের নামেই করেছেন বলে অভিযোগ পুনমের। তার দাবি,যে লভ্যাংশটি তিনি পাচ্ছেন সেটির হিসেবে গরমিল রয়েছে।

একারণে পুনম আর্মসপ্রাইম মিডিয়ার সাথে চুক্তি বাতিল করেন।এরপরই তার ব্যক্তিগত ফোন নম্বরে অসংখ্য ফোন আসতে শুরু করে।বিভিন্ন নম্বর থেকে আসা এই ফোন কলে তাকে নানান প্রস্তাব দেওয়া হত বলে পুনমের অভিযোগ।

পরিস্থিতি বদলাবে ভেবে পুনম মাস তিনেকের জন্য দেশের বাইরে চলে যাওয়া এবং ব্যক্তিগত ফোন নম্বর বদলেও সমস্যা মেটেনি।তাই শেষ পর্যন্ত আদালতে গেছেন তিনি।

  • সর্বশেষ