শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫৭ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের আগে মাঠে দেখা যাবে না নেইমারকে

রাকিব উদ্দীন : আগামী সপ্তাহে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের লড়াই। আগামী ১৮ ফেব্রুয়ারী বাংলাদেশ সময় রাত ২ টায় জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে লড়বে পিএসজি। এর আগে লিগ ওয়ানে দুটি ম্যাচ ও ফরাসি কাপে একটি ম্যাচ খেলবে ফরাসি চ্যাম্পিয়নরা। তবে চ্যাম্পিয়ন্স লিগের আগে পিএসজি তারকা নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ কোচ টমাস টুখেল।

চলতি মাসের প্রথম দিন মন্ট্রেপলিয়েরের বিপক্ষে খেলতে নেমে পাঁজরে চোট পান নেইমার। এক ম্যাচ খেলতে না পেরে চোট কাটিয়ে ফিরলেও পিএসজি কোচ নেইমারকে চ্যাম্পিয়ন্স লিগের আগে মাঠে নামাবেন না। আজ রাত ২ টায় লায়নের বিপক্ষেও দেখা যাবে না এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

এ ব্যাপারে টমাস টুখেল বলেন, ‘নেইমার, মার্কিনোস ও দিয়াগো সিলভা অনুশীলনে ফিরেছে। তবে লায়নের বিপক্ষে খেলাটা তাদের জন্য একটু বেশিই তাড়াহুড়ো হয়ে যায়। ডর্টমুন্ড ম্যাচের আগে আমরা নেইমারকে নিয়ে কোনো রকমের ঝুঁকি নিচ্ছি না।’

  • সর্বশেষ