শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এন্ড্রু কিশোরের চিকিৎসার তহবিল সংগ্রহের জন্য আজ সিঙ্গাপুরে গাইবেন সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমীন ও মিতালী মুখার্জি

মাজহারুল ইসলাম : জালান বুকিত মেরাহর গেটওয়ে থিয়েটারে সন্ধ্যায় ওই অনুষ্ঠানে এন্ড্র কিশোরও উপস্থিত থাকবেন। সিঙ্গাপুর থেকে গতকাল সকালে তিনিই এই খবর জানিয়েছেন। ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে এন্ড্র কিশোর এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। প্রথমআলো

জানা যায়, মঞ্চেও উঠবেন এন্ড্র কিশোর। তবে মঞ্চে উঠে তিনি গান গাইবেন নাকি কোনও ঘোষণা দেবেন, তা জানা যায়নি। এন্ড্র কিশোর বলেন, আপাতত এ নিয়ে কিছুই বলতে চাই না। আমার কিছু চিন্তাভাবনা আছে, যা আমি উপস্থিত সবার সামনে বলতে চাই। তাই অনুষ্ঠান চলাকালে তা জানতে পারবেন সবাই। ততক্ষণ পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, এন্ড্র কিশোর অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তাঁর শরীরে নন-হজকিন লিম্ফোমা ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তাঁর চিকিৎসা শুরু হয়। গত ৩ মাস একনাগাড়ে তাঁর চিকিৎসা চলে। এ প্রসঙ্গে এন্ড্র কিশোর বলেন, শিল্পী হিসেবে প্রধানমন্ত্রী যে ভালোবাসা ও দায়িত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাতে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। এ ছাড়া দেশে এবং দেশের বাইরে থেকে যেভাবে মানুষ আমার জন্য দোয়া ও ভালোবাসা প্রদর্শন করেছেন, তা আমাকে শক্তি ও সাহস জুগিয়েছে। সবার কাছে আমি শুধু দোয়াটুকু চাইছি।

এন্ড্র কিশোর সংগীত জীবনের শুরুতে আবদুল আজিজ বাচ্চুর অধীনে প্রাথমিকভাবে সংগীতচর্চা শুরু করেন। চলচ্চিত্রে তাঁর প্লেব্যাক যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে আলম খান সুরারোপিত ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্য দিয়ে। এরপর তাঁর গাওয়া অনেক গান জনপ্রিয় হয়। বাংলা চলচ্চিত্রের গানে অবদান রাখার জন্য তিনি কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

  • সর্বশেষ