শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪৭ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেকৃবি ছাত্রলীগ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

ফরহাদ আলম, শেকৃবি: রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রলীগ শাখার ২২২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে দীর্ঘ ২ বছর পর।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার সকালে ( ৮ ফেব্রুয়ারি) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে ২২২ সদস্যবিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি পদে ৬০ জন, যুগ্ম সম্পাদক ১১ জন, সাংগঠনিক সম্পাদক ১১ জন, সহ সম্পাদক পদে ২৬ জনের নাম ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পর্কে শেকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করেছি যারা ছাত্রলীগকে, বঙ্গবন্ধুর আদর্শকে মনে-প্রাণে ধারণ করে তাদের কমিটিতে রাখার জন্য। মুজিব বর্ষে পূর্ণাঙ্গ কমিটি আমাদের বড় অর্জন। যাদেরকে কমিটিতে রাখা হয়েছে তারা তাদের সর্ব্বোচ্চ দিয়ে চেষ্টা করবে এই আশা কামনা করি।

উল্লেখ্য, এস এম মাসুদুর রহমান মিঠুকে সভাপতি এবং মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২০১৭ সালের ২৮ নভেম্বর ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়