শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫২ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ সপ্তাহে আদালতের নির্দেশে ৭১৬ কোটি রুপি মেটাতে হবে অনিল আম্বানিকে

রাশিদ রিয়াজ : ভারতের রিলায়্যান্স গ্রুপের কাছ থেকে বকেয়া ঋণ বাবদ মোট ৬৮ কোটি মার্কিন ডলার দাবি করে আদালতে মামলা করেছে চীনের  তিনটি ব্যাংক। ওই মামলায় চীনের তিনটি ব্যাংককে শর্তাধীনে ১০ কোটি মার্কিন ডলার ঋণের অর্থ মিটিয়ে দেওয়ার জন্য অনিল আম্বানিকে নির্দেশ দিল ব্রিটেনের এক আদালত।  ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭১৬ কোটি রুপি। তিনটি চীনা ব্যাংককে এই বিপুল অর্থ মিটিয়ে দেওয়ার জন্য অনিলকে ছ'সপ্তাহ সময় বেঁধে দিয়েছে আদালত।অনিলের মুখপাত্র জানিয়েছেন, শীঘ্রই এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন তিনি।

বিচারক ডেভিড ওয়াকসম্যান জানিয়ে দেন, ব্যবসার 'নেট ওয়ার্থ' শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে বলে যে সওয়াল করেছিলেন অনিল, তা মোটেও গ্রহণযোগ্য নয়। পাশাপাশি প্রয়াত ধীরুভাই আম্বানির ছোট ছেলে এ-ও যুক্তি দিয়েছিলেন, পরিস্থিতি চরম প্রতিকূল হলেও তাঁকে সাহায্য করবেন না পরিবার। বিচারক ওয়াকসম্যান তা-ও মানতে চাননি।

রিলায়্যান্স গ্রুপের কাছ থেকে বকেয়া ঋণ বাবদ মোট ৬৮ কোটি মার্কিন ডলার দাবি করে আদালতে মামলা করেছে চিনের তিনটি ব্যাংক- ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না, চায়না ডেভলপমেন্ট ব্যাংক এবং এক্সিম ব্যাংক অফ চায়না। ওই মামলায় শর্তসাপেক্ষে আবেদনকারী ব্যাংকগুলির পক্ষে আদালত এই নির্দেশ দিয়েছে। স্বভাবতই তা চিনা মামলাকারীদের খুশি করেছে। তবে ব্যাংগুলির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'রিলায়্যান্স কমিউনিকেশনকে ভরসা করে যে ঋণ দেওয়া হয়েছিল, সেই ঋণ চোকানোর ব্যাপারেই সরাসরি আরজি জানানো হয়েছে। আমাদের আশা অনিল আম্বানি কোর্টের নির্দেশ মানবেন।' তবে অনিলের মুখপাত্র জানিয়েছেন, শীঘ্রই এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন তিনি। এই সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়