শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোমে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব চ্যান্সারি ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

তরিকুল ইসলাম : ইতালি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বাংলাদেশ দূতাবাসের নিজস্ব এ চ্যান্সারি ভবনটি উদ্বোধন করেন। এর ফলে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবা পাওয়া আরও সহজ হলো। রোমের ভায়া দেল অ্যান্তারতাইদ এলাকায় ২৩ দশমিক ৯ কাঠা জায়গার ওপর বাংলাদেশ দূতাবাস অবস্থিত। বেজমেন্টে দুই তলাসহ পাঁচতলা বিশিষ্ট বাংলাদেশ দূতাবাসের নিজস্ব এ চ্যান্সারি ভবন।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ প্রমুখ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাতে নাগরিক সংবর্ধনায় যোগ দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের নিয়ম মেনে চলার আহবান জানিয়ে বলেন, সরকার ডিজিটাল পাসপোর্টের পরবর্তীতে আধুনিক ই-পাসপোর্ট চালু করেছে। প্রতিটি উপজেলা থেকে কমপক্ষে এক হাজার জনকে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার

তিনি বলেন, বাংলাদেশের বিমানবন্দরে অনেক সময় প্রবাসীদের হয়রানির শিকার হওয়ার হতে হয়, আসলে আমাদের দেশের কিছু মানুষের চরিত্রই খারাপ। যেই শুনে বাইরে থেকে আসবে, তখনই ভাবে যে একটু চাপ দিলেই মনে হয় কয়েকটা ডলার পাওয়া যাবে। ঘুষ যে দেয়, সেও যেমন অপরাধী, যে নেয় সেও অপরাধী। উভয়ই সমান অপরাধী। দিয়ে দিয়েই আপনারা এ অভ্যাসটা খারাপ করেছেন। ভবিষ্যতে এ কাজটা আর করবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়