শিরোনাম
◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৮ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালোবাসা দিবসে মিথিলার নতুন নাটক ‘প্রাইসলেস’

বিনোদন ডেস্ক: নতুন জীবন নিয়ে ব্যস্ত থাকায় জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিথিলাকে অভিনয়ে কিছুদিন একেবারেই দেখা যায় না বললেই চলে। মিথিলাকে বিশেষ বিশেষ দিবসের নাটকগুলোতে অভিনয় করতে দেখা যায়। নয়া দিগন্তু

গেল বছরের রোজার ঈদে এবং কোরবানির ঈদে টানা কয়েকটি নাটকে অভিনয়ে দেখা গেছে। এরপর মাঝে ১টি নাটকে অভিনয় করেছেন। ভালোবাসা দিবসে মিথিলা তার ভক্ত-দর্শকের জন্য একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন।

নাটকের নাম ‘প্রাইসলেস’। এটি নির্মাণ করেছেন গৌতম কৈরী। রচনা করেছেন জাফরিন সাদিয়া। ভালোবাসা দিবসে এনটিভিতে প্রচারের জন্য এরই মধ্যে নাটকটির নির্মাণকাজ শেষ হয়েছে বলে জানান মিথিলা। নাটকটিতে আরো অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, ইফফাত রশীদ মিশৈরী।
মিথিলা বলেন, ‘এর আগেও গৌতম কৈরীর নির্দেশনায় অভিনয় করেছি। কিন্তু ‘প্রাইসলেস’ নাটকটির গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং আমার চরিত্রটিও বেশ ইন্টারেস্টিং। নাটকে আমাকে ত্রিশ বছর আগে ও পরের দুটি বয়সের চরিত্রে উপস্থাপন করা হয়েছে।

দুটি চরিত্রে আমাকে অনেক মনোযোগ দিয়ে অভিনয় করতে হয়েছে। আর সাজ্জাদের সঙ্গে এর আগেও নাটকে অভিনয় করেছি। তবে এই নাটকে বাড়তি ভালোলাগা হচ্ছে আমার ছোট বোন মিশৈরীও অভিনয় করেছে।

কৈরী মেধাবী একজন পরিচালক এবং তার সঙ্গে কাজ করাটা আমি সবসময়ই ভীষণ উপভোগ করি। সব মিলিয়ে প্রাইসলেস নাটকটি আশা করছি দর্শকের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠবে।’

মিথিলা সর্বশেষ বিজয় দিবসে ‘হৈ চৈ’-এর জন্য তানিম নূরের নির্দেশনায় একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন।
সর্বশেষ আপন আহসানের নির্দেশনায় একটি ব্যাংকের বিশেষ সেবার বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। অনুলিখন: জেবা আফরোজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়