শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:১১ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা পদক পেলেন রেডিও ব্যক্তিত্ব রাশ লিমবাগ

রাশিদ রিয়াজ : স্টেট অব দি ইউনিয়ন ভাষণের সময় প্রেসিডেন্ট ট্রাম্প রেডিও উপস্থাপক রাশ লিমবাগকে স্বাধীনতা পদক দেয়ার ঘোষণা দেন। এসময় লিমবাগ আবেগে আপ্লুত হয়ে পড়েন। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ চলাকালে ফার্স্ট লেডি মেলানিয়া তাকে স্বাধীনতা পদক পড়িয়ে দেন। ৩১ বছর ধরে রাশ লিমবাগ ‘দি রাশ লিমবাগ শো’ উপস্থাপনা করে আসছেন। সম্প্রতি তিনি ফুঁসফুঁসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সিএনএন

প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে রাশ লিমবাগকে একজন মহান যোদ্ধা ও বিজয়ী বলে অভিহিত করেন। ট্রাম্প বলেন, লিমবাগ কয়েক দশক ধরে ক্লান্তিবিহীনভাবে যুক্তরাষ্ট্রের জন্যে কাজ করে যাচ্ছেন।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প একবার রাশ লিমবাগের প্রশংসা করে বলেছিলেন, কোনো টেলিফোন ছাড়াই তিনি টানা তিন ঘন্টা কথা বলতে পারেন।

ক্যান্সারে আক্রান্ত হওয়ায় কিছুদিন রাশ লিমবাগ রেডিও উপস্থাপনা থেকে বিরত রয়েছেন। তবে তার অসুস্থতার বিষয়টি তিনি কাউকে জানাতে চাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়