শিরোনাম
◈ তিস্তা প্রকল্পে যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র, চীনের সঙ্গে নতুন সমীকরণ ◈ ডিসেম্বরে খুলছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ, বদলে যাবে ২২ জেলার সড়ক যোগাযোগ ◈ বেনজীর দুবাই থেকে অন্য দেশে যেতে পারবেন না, বাংলাদেশকে আমিরাতের আশ্বাস ◈ যুদ্ধ ও বন্দর মাশুলের ধাক্কা : ৯ মাসে সমুদ্রপথে পণ্য আমদানির খরচ বেড়েছে ৬৬% ◈ দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল এলএনজি সরবরাহ, কমবে গ্যাস সংকট ◈ সৌদিতে হুথিদের হামলা, তবু কেন যুদ্ধে নামছে না মক্কা জোট? ◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপির মদতেই শাহিনবাগ ও জামিয়া মিলিয়ায় গুলি চলেছে বললেন, মমতা

ইয়াসিন আরাফাত  : পশ্চিমবঙ্গের বনগাঁ জেলায় অনুষ্ঠিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় এবং শাহিনবাগের বাইরে গুলি চালানোর ঘটনা শান্তিপূর্ণ মানুষকে সন্ত্রস্ত করানোর জন্যই ঘটানো হচ্ছে। এসময় তিনি বলেন, নরেন্দ্র মোদী যিনি নিজেকে চৌকিদার বলে দাবি করেন সে শুধুই ভোটের সময় মানুষের প্রতি যত্নশীল সারাবছর কোনো অসুবিধার খেয়াল রাখেন না। কোলকাতা ২৪

শাহিনবাগ ও জামিয়া মিলিয়ার ঘটনা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমি এমন কোনও দল থেকে আসিনি যারা ঘৃণা প্রচার করেন। বিজেপি নেতাদের মদতে শাহিনবাগে এবং জামিয়ায় গুলি চালানোর ঘটনা ঘটেছে।। মানুষকে ভয় দেখানো হচ্ছে।

এসময় তিনি শাহিনবাগের প্রতিবাদীদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, কোনও কোনও দল নাগরিকত্ব আইন নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে।  সিএএ মানুষকে নাগরিকত্ব দেবে না তবে আপনাকে বিদেশি করে দেবে।

  • সর্বশেষ