শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪৩ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়া থেকে আরো বেশি পরিমাণে পাম অয়েল তেল আমদানি করবে পাকিস্তান

সেকেন্দার আলী, মালয়েশিয়া প্রতিনিধি: ভারতের নাগরিক আইনের প্রতিবাদ করার কারণে মালয়েশিয়ার তেল আমদানি বন্ধ করার যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে দিতেই মালয়েশিয়া থেকে আরো বেশি পরিমাণে পাম অয়েল তেল আমদানি করবে পাকিস্তান।

মঙ্গলবার পুত্রজায়ায় সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহথির মোহাম্মদ।

গুরুত্বপূর্ণ আলোচনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহথির মোহাম্মদ বেশি করে পাম অয়েল তেল নেয়ার জন্য অনুরোধ করলে তখন ইমরান খান বলেন, আমরা প্রস্তুত রয়েছি মালয়েশিয়া থেকে তেল নেওয়ার জন্য।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেন, পাকিস্তান লক্ষ্য করেছে যে কাশ্মীরকে সমর্থন দেওয়ার জন্য মালয়েশিয়া থেকে পাম তেলের আমদানি কর্তনের হুমকি ভারত দিয়েছে।

এছাড়াও ভারতের নাগরিকত্ব আইনের সমালোচনা করে মালয়শিয়া থেকে তেল কর্তনের জন্য আমদানিকারকদের পরিশোধিত পাম তেলের আমদানি নিষিদ্ধ করে ভারত। মালয়েশিয়ার যে ক্ষতি হয়েছে পাকিস্তান সেই ক্ষতিপূরণ দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়