শিরোনাম
◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয়

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০১ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুকুল রায় দিলিপের মতো বদ্ধপাগল হয়ে গেছেন বললেন, জ্যোতিপ্রিয় মল্লিক

ইয়াসিন আরাফাত : আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ১৭০ টা আসনে জয় লাভ করবে বলে দাবি করায় সোমবার রাজ্যের খাদ্যমন্ত্রী বিজেপি নেতা মুকুল রায় সম্পর্কে ওই মন্তব্য করেন। এর আগে ‘সিএএ’ এর সমর্থনে মুকুল রায় পশ্চিমবঙ্গের বনগাঁ জেলায় এক সভায় রাজ্যে বিজেপির নিশ্চিত ওই সম্ভাবনার কথা বলেন।

এ সম্পর্কে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া ব্যক্ত করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘মুকুল রায়কে আগে রাজনীতিতে অভিজ্ঞ বলে জানতাম কিন্তু এখন উন্মাদের মত কথা বলছেন। দিলীপ যেমন বলছেন গুলি করে দেব মাথায়, বুকে, পেটে, পায়ের তলায়, মুকুলের এই কথাবার্তায় মনে হচ্ছে মুকুল পাগল হয়ে গিয়েছেন। মুকুল নিজেই বুঝতে পারবেন বিজেপি জোড়া সংখ্যায় পৌঁছবে না। বাংলায় বিজেপিকে এক-দুই-তিনের মধ্যে আটকে থাকতে হবে।’

সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে জ্যোতিপ্রিয় বাবু বলেন, ‘বাংলার মানুষ সিএএ, এনপিআর, এনআরসি চাচ্ছে না। বাংলার মানুষ বলছে নতুন কোনও ফর্দ, নতুন কোনও কাগজ আমাদের পকেটে চাই না। আমরা যেভাবে ছিলাম সেইভাবেই আছি, সেইভাবেই থাকব। বাংলায় বিজেপির কোনও সম্ভাবনা নেই বলেও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্য করেন।

 

 

 

  • সর্বশেষ