শিরোনাম
◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন ◈ ইসলামী ক্রেডিট কার্ড: ব্যবহার করা যাবে না অনৈতিক কাজে ◈ ২০২৬ সালেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ভিনগ্রহীর সঙ্গে যোগাযোগ! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য ◈ অপ্রতিমকে হত্যার আগে গোয়েন্দা সিরিজ দেখে ‘নিখুঁত অপরাধের’ ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য ◈ রিজার্ভ সামান্য কমলেও বাড়ছে রেমিট্যান্স ◈ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ, একজনের বদলি ◈ বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় দলের কোচ কারা হ‌লেন ◈ অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল ◈ কীভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫৪ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মদ নিষিদ্ধ করে গাঁজা বৈধ করতে নেপালের পার্লামেন্টে প্রস্তাব

সাইফুর রহমান : এই প্রস্তাব উত্থাপন করেছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এবং সমর্থন দিয়েছেন দলের ৪৬ এমপি। প্রস্তাব উত্থাপনকারীর দাবি, আজ থেকে ৫০ বছর আগে যুক্তরাষ্ট্র, কানাডা এবং জার্মানিসহ ৬৫টি দেশ গাঁজা নিষিদ্ধ করার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলো। কিন্তু আজ সময়ের বাস্তবতায় তাদের অধিকাংশই ইতোমধ্যে গাঁজা উৎপাদন বৈধ করেছে। দেশটিতে ১৯৭৩ সালে আইন করে গাঁজা চাষ, উৎপাদন এবং বিপণন নিষিদ্ধ করা হয়েছে। ইয়ন

নেপালের মাকাওয়ানপুর জেলা থেকে নির্বাচিত এমপি বিরোধ কাটিওয়া এনিয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভে প্রস্তাব উত্থাপন করলে আরো ৪৫জন আইনপ্রণেতা এতে সমর্থন জানান। হিমালয়ের কোলঘেঁষা দেশটির ওই জেলায় সবচেয়ে বেশি পরিমাণে অবৈধভাবে গাঁজার চাষ হয়।

আইনপ্রণেতাদের দাবি, এই পদক্ষেপের ফলে দেশ যেমন আর্থিকভাবে লাভবান হবে, তেমনি সাধারণ মানুষের জীবনযাত্রার মানও বাড়বে। তাদের মতে, বহুমুখী ব্যবহারে এটি ওষুধশিল্পের কাঁচামালের যোগান দেয়ার পাশাপাশি বিদেশি মুদ্রা আহরনেও সহায়ক হবে।

সরকারের মুখপাত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী গোকুল বাসকোটা বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, সরকার এখন পর্যন্ত গাঁজা বৈধকরণের বিষয়ে কোনা পদক্ষেপ নেয়নি।

  • সর্বশেষ