শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২৩ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের মানুষ বিশ্বাস করে জাতীয় পার্টি দেশের উন্নয়নে কাজ করে, বললেন জিএম কাদের

শাহীন খন্দকার : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, দেশের প্রধান তিনটি দলের মধ্যে জাতীয় পার্টি সবচেয়ে সম্ভবনাময় দল। দেশের মানুষ বিশ্বাস করে দেশের কল্যাণে কাজ করার ক্ষমতা শুধু জাতীয় পার্টির রয়েছে। তাই প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সকল ক্ষেত্রেই স্মরণ রাখতে হবে নেতা কখনোই ভুল করতে পারেনা। এটা মনে রেখেই নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। তবেই রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। তিনি বলেন, নেতৃত্বের প্রতি অবিচল আনুগত্য না থাকলে রাজনীতিতে ভালো কিছু আশা করা সম্ভব নয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক ভিপি কিশোর কুমার দে এবং জিএস এএফএম মোর্শেদ সবুজ জাতীয় পার্টির চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। উল্লেখ্য কিশোর কুমার দে এবং এএফএম মোর্শেদ সবুজ উভয়ই জাতীয় পার্টি (কাজী জাফর) গ্রুপের যুগ্ম মহাসচিব ছিলেন। এসময় কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-এর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন।

গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, কারো অবদানকেই জাতীয় পার্টি ছোট করে দেখেনা। তিনি বলেন, দলের প্রতি যাদের ত্যাগ ও অবদান রয়েছে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। তিনি দলকে সুশৃখল এবং ঐক্যবদ্ধ করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

এসময় বক্তব্য রাখেন কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা শাহ-ই আজম। উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. নোমান, হাসিবুল ইসলাম জয়, মনিরুল ইসলাম মিলন, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান- সুলতান আহমেদ সেলিম, যুগ্ম মহাসচিব- মো. নোমান মিয়া, সাংগঠনিক সম্পাদক- মো. হেলাল উদ্দিন, হুমায়ুন খান, সাইফুল ইসলাম, সৈয়দ ইফতেকার আহসান হাসান, লিয়াকত হোসেন চাকলাদার, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক- মাসুদুর রহমান মাছুম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সমাজ কল্যাণ সম্পাদক এম.এ. রাজ্জাক খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, ছাত্র বিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম ক্রিড়া সম্পাদক ইয়াসির মেজবাহ, যুগ্ম স্বাস্থ্য , পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. আব্দুল্লাহ আল ফাত্তাহ।

দুরুল হুদার মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যানের শোক বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র দুরুল হুদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান মরহুম দুরুল হুদার রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দুরুল হুদার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক নেতাকে হারালো। জাতীয় পার্টির রাজনীতিতে দুরুল হুদার অবদান আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। তার মৃত্যুতে আরো গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

  • সর্বশেষ