শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৮ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সুজন কৈরী: আট বছর বয়সী ওই শিক্ষার্থীকে যৌন নীপিড়নে অভিযুক্ত শের আলীকে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর পল্লবী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

শুক্রবার র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গত ২০ জানুয়ারি বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য বের হয় ভুক্তভোগী শিশুটি। স্কুলে ব্যাগ রেখে খাবার কিনতে পাশের একটি দোকানে গেলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা শের আলী শিশুকে নতুন জামা দেয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি পোষ্ট অফিসে নিয়ে যায়। সেখানে শিশুর মুখ চেপে ধরে যৌন নিপিড়ন করে। এরপর শিশুকে নতুন জামা পড়িয়ে স্কুলে পাঠিয়ে দেয়। স্কুল শেষে বাড়িতে গিয়ে মাকে বিষয়টি জানায় শিশুটি। এরপর চিকিৎসার জন্য শিশুকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং এ ঘটনায় তার বাবা ভোলা সদর থানায় মামলা (নং- ৫২) করেন। ঘটনার ছাযা তদন্তকালে আসামীর অবস্থান সনাক্ত করে ব্যাটালিয়নের একটি দল। এরপর অভিযান চালিয়ে শের আলীকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ধর্ষণের কথা স্বীকার করেছেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তার শের আলী ভুক্তভোগী শিশুটির চাচতো ভাই এবং ওই পোষ্ট অফিসে পিয়ন হিসেবে কর্মরত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়