শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৬:৫৭ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি পোশাকের ব্যাপারে খুব সচেতন ছিলাম : শাবানা

ডেস্ক রিপোর্ট : চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা। মাত্র আট বছর বয়সে এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। এরপর একে এক অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন গুণী এই অভিনেত্রী। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে অভিনয় থেকে দূরে আছেন শাবানা। স্বামী সন্তান নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রে। তবে মাঝে-মধ্যে দেশে আসেন বেড়াতে।

সম্প্রতি কিংবদন্তি এই অভিনেত্রী দেশে এসেছেন। সঙ্গে আছেন স্বামী চিত্রপ্রযোজক ওয়াহিদ সাদিক। দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শাবানা। কথা বলেছেন অভিনয় ও অতীত জীবন নিয়ে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পোশাকের প্রসঙ্গ টেনে শাবানা বলেন, ‘আমি পোশাকের ব্যাপারে খুব সচেতন ছিলাম। একবার “বধূ বিদায়” ছবিতে পরিচালক প্রথমে আমাকে গল্পটা শোনালেন। এরপর গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করার জন্য বললেন। পরিচালক জানান, এটা এমন একটি চরিত্র গ্রামের মেয়ে খালি গাঁয়ে শুধু একটা শাড়ি পরে অভিনয় করতে হবে। তখন আমি তাকে না করে দিয়েছিলাম। তখন পরিচালক আমায় শহরের মেয়ের চরিত্র দিয়েছিলেন।’

অভিনয় প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি সব সময় গল্প ও চরিত্র নিয়ে ভাবতাম। কোথাও শুটিংয়ে গেলে ভালোভাবে পর্যবেক্ষণ করতাম। পরিচালক ও নায়ক নিয়ে অতটা ভাবতাম না। আমি চাইতাম ছবিতে আমার চরিত্রটা যেন ভালো হোক।’

উল্লেখ্য, শাবানার পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্মা। তিন যুগের অভিনয় ক্যারিয়ারে শাবানা অভিনয় করেছেন প্রায় ২৯৯টি ছবিতে। নাদিম, রাজ্জাক, আলমগীর, ফারুক, জসীম, সোহেল রানার সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ছবি।

শাবানা অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর তালিকায় আছে- ‘চকোরী’, ‘ভাত দে’, ‘রাঙা ভাবী’, ‘অবুঝ মন’, ‘ছুটির ঘণ্টা’, ‘দোস্ত দুশমন’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘রাঙা ভাবী’, ‘বাংলার নায়ক’, ‘ওরা এগারো জন’, ‘বিরোধ’, ‘আনাড়ি’, ‘সমাধান’, ‘জীবনসাথী’, ‘মাটির ঘর’, ‘লুটেরা’, ‘সখি তুমি কার’, ‘কেউ কারো নয়’, ‘পালাবি কোথায়’, ‘স্বামী কেন আসামি’, ‘দুঃসাহস’, ‘পুত্রবধূ’, ‘আক্রোশ’ ও ‘চাঁপা ডাঙার বউ’ ইত্যাদি। আর অভিনয়ের স্বীকৃতি হিসেবে শাবানা পেয়েছেন ১০বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৯৭ সালে অজানা কারণে চলচ্চিত্র থেকে বিদায় নেন গুণী এই অভিনেত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়