শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে ঢাকা প্রিমিয়ার ডি‌ভিশন ক্রিকেট লিগ সোমবার শুরু হ‌চ্ছে ◈ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বঙ্গোপসাগরের তাপমাত্রা ◈ ভাত, আলু ভর্তা, গরুর মাংস বাদ দিয়ে ফিটনেস সম্মত খাবার দিবে বিসিবি ◈ যুদ্ধ নাকি বাজার কৌশল? যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় শেয়ারবাজার ও তেলের দামে ‘সন্দেহজনক’ ওঠানামা ◈ বাংলাদেশ নারী দল হোয়াইটওয়াশ ◈ রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের ◈ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে গেল বাংলাদেশ ◈ সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই দেশের সম্পর্ক উন্নয়নে ফের বাংলাদেশে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পথে ভারত: ইন্ডিয়ান এক্সপ্রেস ◈ চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু কাল, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে করোনো ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২১৩

সিরাজুল ইসলাম : হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার আরও ৪২ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। এর আগে তারা মৃত্যের সংখ্যা ১৭০ জন বলে জানিয়েছিলো। আক্রান্ত হয়েছে ৮ হাজার ১০০ জন। সিএনএন

হুবেই প্রদেশের উহান শহরে করোনোভাইরাসের উৎপত্তি। এশিয়া, উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ২০টিরও বেশি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। ভারত ও ফিলিপাইনের উপকূলীয় এলাকায়ও এ ভাইরাস পাওয়া গেছে। মানুষ থেকে মানুষে এ ভাইরাস ছড়িয়ে পড়ে। ইউরোপে এ ভাইরাস প্রথম পাওয়া গেছে জার্মানিতে।

২০০০ সালে চীনে সেভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম (এসএআরএস) উৎপত্তি হয়। ২০০২-০৩ সালে এটির প্রাদুর্ভাব দেখা দেয়। তখন বিপুল মানুষ মারা যায়। করোনো ভাইরাসও ওই গোত্রের ভাইরাস। এতে আক্রান্ত হলে জ্বর সর্দি-কাশি দেখা দেয়। কখনও নিউমোনিয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়