শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ১০:০৪ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাটসম্যানের বলের আঘাতে জিম্বাবুয়ের ক্রিকেটার হাসপাতালে

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্ট চলাকালীন ঘটনাটি ঘটে। ব্যাক-ফুটে গিয়ে পুল শট খেললেন কুসল মেন্ডিস। শর্ট লেগে ফিল্ডিংয়ের দাঁড়ানো কেভিন কাসুজার হেলমেটে লেগে বল চলে গেল স্কয়ার লেগে, তালুবন্দী করলেন কার্ল মুম্বা। আউট মেন্ডিস। আর মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হলেন কাসুজাও।

শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ফিফটি করার পর এমনই এক ঘটনায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি কাসুজা। সেবারও শর্ট লেগে ফিল্ডিংয়ের সময় এই মেন্ডিসের শটেই বল লেগেছিল তার হেলমেটে। তাকে ঘিরে তেমন কোনো বিপদের শঙ্কা অবশ্য নেই বলে জানানো হয়েছে।

হারারেতে বুধবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সকালে এই ঘটনা ঘটে। কুসল মেন্ডিসের পুল শট সরাসরি তার হেলমেটে লাগে। সাথে সাথে মাটিতে পড়ে যান তিনি। সরাসরি হাসপাতালে নেওয়া হয় জিম্বাবুয়ের এই ডানহাতি ওপেনারকে।

তার কনকাশন সাব হিসেবে তিমাইসেন মারুমার নাম ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আগের ম্যাচে তার কনকাশন সাব ছিলেন ব্রায়ান মাদজিঙ্গানিয়ামা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়