শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৬:৫১ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের শান্তি পরিকল্পনা নাকচ করলেন ইসরায়েলের সাবেক গোয়েন্দা প্রধান

রাশিদ রিয়াজ : ইসরায়েলের সাবেক গোয়েন্দা প্রধান আমোস ইয়াদলিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথিত শান্তি চুক্তি প্রকাশ করেছেন তা কোন শান্তি পরিকল্পনা নয় এমনকি তা কোনো শান্তি পরিকল্পনার ভিত্তিও হতে পারে না। জেরুজালেম পোস্ট

আমোস ইয়াদলিন বর্তমানে ইসরাইলের ইনস্টিটিউট অব ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন। তিনি বুধবার এ সংস্থার এক সম্মেলনে ওই মন্তব্য করেন। তিনি বলেন, ট্রাম্পের কথিত শান্তি চুক্তি ইসরায়েলের জন্য চমৎকার কিন্তু ফিলিস্তিনিদের জন্য যে সুবিধা দেয়া হয়েছে তা মোটেই যথেষ্ট নয়। ফলে তারা এই চুক্তি গ্রহণ করবেন না।

ট্রাম্পের এ চুক্তিকে ফিলিস্তিনিদের প্রত্যাখ্যানের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, অতীতে ফিলিস্তিনিদেরকে যে ধরনের প্রস্তাব দেয়া হয়েছিল এবারে শান্তি চুক্তিতে তার ছিটেফোটাও নেই। সে কারণে ফিলিস্তিনিরা এই চুক্তিকে প্রত্যাখ্যান করেছেন এবং তারা এ নিয়ে কোনো সংলাপে বসবে না বলে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়