শিরোনাম
◈ হরমুজের ভবিষ্যৎ ব্যবস্থাপনায় যৌথ ঘোষণা ইরান-ওমানের ◈ ভারতের ছত্তিশগড়ে মিলল ১.২২ ক্যারেটের পাঁচটি মূল্যবান হীরা ◈ শিল্পায়ন, প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন দিগন্ত ◈ বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট ◈ এক গো‌লেই মেসিকে ছাড়িয়ে রোনালদোর বিশ্ব রেকর্ড ◈ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নেওয়া আলোচিত সেই কৃষক কবির হোসেন মারা গেছেন ◈ বাংলাদেশের বৃহত্তম বন্দরে সৌদি পরিচালিত টার্মিনাল পূর্ণ সক্ষমতায় চালু হবে আগামী মাসে ◈ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে সেবা দিতে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস ◈ কেনো বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বেড়া দিচ্ছে

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৫:১১ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিআরটিসি বাসের টিকিটে খালেদা জিয়ার ছবি, ব্যাপক সমালোচনা

নিউজ ডেস্ক : নরসিংদীতে বিআরটিসি বাস সার্ভিসের টিকিটে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি। এতে সমালোচনার ঝড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্ষোভ প্রকাশ করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন, আওয়ামী লীগ নেতাসহ সুশীল সমাজ। আর বিএনপি নেতারা বলছেন, বেগম জিয়াকে খাটো করার উদ্দেশ্যেই ছাপানো হয়েছে এই ছবি। কর্তৃপক্ষ বলছে, টিকেটের ধরণ ও নমুনা সম্পর্কে তাদের বিধিনিষেধ নেই। চ্যানেল২৪

বিআরটিসি বাসের টিকিট উল্টোপাশে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি। যা ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিটে খালেদা জিয়ার ছবি দেখে বিস্মিত অনেকেই। আবার নৈতিকতার প্রশ্নও তুলছেন কেউ কেউ।

নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া বলেন, এমন ঘটনা সত্যিই নিন্দনীয় এবং দু:খজনক।সুজনের নরসিংদী শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেন, শুধুমাত্র একজনের ইচ্ছেতেই এমন ঘটনা সম্ভব না। এর পেছেনে কারা রয়েছে তা খুঁজে বের করতে হবে। নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান উদ্দিন মোল্লা বলেন, বেগম খালেদা জিয়াকে খাটো করতেই এমন কাজ করেছে বিআরটিসি।

বিআরটিসি কাউন্টার থেকে বলা হয়েছে, শুরুতে কিছু টিকিট বিক্রি হলেও খালেদা জিয়ার ছবি দেখার পর বাকিগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। আর ইজারাদারের দাবি এ ভুল ছাপাখানার। সম্প্রতি ভৈরব থেকে নরসিংদীর ভোলানগর ও কুড়িল বিশ্বরোড হয়ে মহাখালী যাওয়ার নতুন এই এসি বাস সার্ভিস চালু করে বিআরটিসি। হয়েছেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়