শিরোনাম
◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ প্রবাসী কর্মীদের স্বার্থে আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ভারতের পরাজ‌য়ে আ‌মি খুশি : র‌বি শাস্ত্রী 

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৮:৩৯ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এদেশের সাবালকদের কাজকর্ম এবং নাবালকদের ধর্ষণ শেষে উল্লাস প্রসঙ্গ

 

মইনুল আহসান সাবের : চার কিশোর-তরুণ ধর্ষণের পর ফেসবুকে যে ‘মজা’ করেছে, তা নিয়ে অনেককেই খুব বিচলিত দেখলাম। তাদের সবারই প্রশ্ন, এ কোথায় চলেছি আমরা।

আচ্ছা ওই চারজন কী খুবই বেমানান কিছু করে ফেলেছে? মনে রাখি আমরা যে দেশ ও সময়ে আছি, সেখানে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা মুক্তিযুদ্ধ না করেও চাকরির মেয়াদ বাড়ানো ও অন্যান্য সুবিধা প্রাপ্তির জন্য ভুয়া সনদ বানিয়ে নেন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়, সরাসরি ব্যাংকগুলো খেলাপিদের খেলায় নিঃস্ব হতে বসে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অন্ধ দলবাজ হন, চুরি করেন, রাজনৈতিক প্রচারে অংশ নেন, রাজনীতিবিদরা অনর্গল মিথ্যা, অবান্তর ও অবাস্তব কথা বলেন, সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে বিচারবহির্ভূত হত্যাকা-ের পক্ষে বলেন, বুদ্ধিজীবীরা কবরখানার নিস্তব্ধতা ভালোবাসেন, লেখকরা পুরস্কার পদক ও খ্যাতির বাইরে কিছু ভাবেন না, সাংবাদিকরা গাড়ি, বাড়ি ও অর্থের জন্য যত্রতত্র পা চাটেন, বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফরের জন্য বিশাল বাজেট বরাদ্দ থাকে, বিভিন্ন প্রজেক্টে কেনাকাটা হয় একশগুণ বেশি দামে, ডাক্তাররা ৩০ সেকেন্ডে রোগী দেখেন, তাদের কারও কারও যোগসাজশে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ মৃত মানুষকেও আইসিইউতে রেখে দেয়, পাঠ্যপুস্তক ধর্মীয় গোষ্ঠীর চাপে তার যথাযথ চেহারা হারায়। তো এ দেশে সাবালকদের যখন এই অবস্থা, তখন নাবালকরা ধর্ষণ শেষে উল্লাস করবে, না কোন দেশে করবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়