শিরোনাম
◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায় ◈ দুবাইয়ের পর্যটন শিল্পে বড় ধাক্কা, বন্ধ হচ্ছে বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল ◈ জ্বালানি সংকটে বিদ্যুৎ খাতে চাপ, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৩:১২ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেশীর চোটে মাদ্রিদ ডার্বি মিস করছেন ফেলিক্স

স্পোর্টস ডেস্ক : গুরুত্বপূর্ণ ম্যাচেই ফেলিক্সকে পাচ্ছে না অ্যাটলেটিকো মাদ্রিদ।আগামী শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায় সান্তিয়াগো বার্নাক্যুতে নগর প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবে অ্যাটলেটিকো।খবর : সকার বিন।

বুধবার এক বিবৃতিতে ফেলিক্সের চোটের খবর নিশ্চিত করে মাদ্রিদের ক্লাবটি। রিয়াল ম্যাচের আগে দলের অনুশীলনে অংশ নেননি তরুণ এই ফুটবলার।লেগানেসের বিপক্ষে লিগে নিজেদের শেষ ম্যাচে চোট পান ফেলিক্স। ঘরের মাঠে ম্যাচটি গোলশূন্য ড্র করেছিল দিয়েগো সিমেওনের দল।

লিগে চলতি মৌসুমটা ভালো কাটছে না আতলেতিকোর। শীর্ষে থাকা রিয়ালের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে পড়েছে তারা। গত জুলাইয়ে ক্লাব রেকর্ড ১২ কোটি ৬০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে আতলেতিকোয় যোগ দেওয়া ফেলিক্সও মৌসুমে এখন পর্যন্ত দেখাতে পারেননি নিজের সামর্থ্যের ঝলক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়