শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ বাজেটে ঘাটতি অর্থায়নের নতুন কৌশল: ব্যাংক নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে গতি আনার উদ্যোগ ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ১২:৫২ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণ সাংবাদিকদের আরও শিক্ষাগ্রহণ প্রয়োজন, বললেন বিচারপতি মমতাজ উদ্দিন

আবদুল অদুদ : প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, পত্রিকার সম্পাদকদের কমপক্ষে গ্রাজুয়েট হতে হবে এবং সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সঠিক না হলে প্রেস কাউন্সিল এটা দেখবে ও সনদ বাতিল করবে। তিনি তরুণ সাংবাদিকদেরকে দেশ ও সমসাময়িক বিশ্ব সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে নিয়মিত লেখাপড়ার প্রতি গুরুত্বারোপ করেন।
তিনি বুধবার প্রেস কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

বিচারপতি মমতাজ বলেন, আমাদের তরুণ প্রজন্ম যখন পত্রিকা পড়ে, তখন তাদের মধ্যে যেন পত্রিকা সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি হয়, সেজন্য সাংবাদিকদের অবশ্যই শিক্ষিত হতে হবে। বঙ্গবন্ধু আমাদেরকে এদেশের মালিকানা এনে দিয়েছেন। সুতরাং সাংবাদিকদেরকে অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে লিখতে হবে, বলতে হবে, অবস্থান নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সাংবাদিকরা সবসময় দেশের পক্ষে ও জনস্বার্থে কাজ করবেন। এজন্য লেখাপড়া করতে হবে। সংবাদের পূর্বাপর বিশ্লেষণ করে প্রকৃত তথ্যটি বের করে জনসমক্ষে তুলে ধরতে হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনীরুজ্জামান, প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. শাহ আলম প্রমুখ। এতে ঢাকা সাব এডিটরস্ কাউন্সিলের একটি প্রতিনিধি দলসহ বিভিন্ন দৈনিক ও ইলেক্ট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। সম্পাদনা : ভিক্টর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়