শিরোনাম
◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩ ◈ দাবদাহ মোকাবিলায় বাংলাদেশের পোশাক কারখানায় শীতলীকরণ প্রযুক্তি, ৪ বছরেই বিনিয়োগ ফেরত!

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ১১:৩৭ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উহান থেকে বিদেশী নাগরিকদের নিজ নিজ দেশে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু

মশিউর অর্ণব: জাপান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপ তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়া শুরু করেছে। ইতোমধ্যেই, প্রায় ২০০ জন জাপানি নাগরিক উহান থেকে টোকিওর হানেডা বিমানবন্দরে অবতরণ করেছেন। পাশাপাশি, উহান থেকে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন আরো ৬৫০ জন জাপানি নাগরিক। বিবিসি

বুধবার যুক্তরাষ্ট্রের কনস্যুলেটর কর্মকর্তাদের পাশাপাশি কিছু মার্কিন নাগরিকও উহান ছেড়ে গেছেন। তাদেরকে আগামী দুই সপ্তাহ বিমান বন্দরে তৈরিকৃত হ্যাঙ্গারে বিশেষ ব্যবস্থায় রাখা হবে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরও তাদের প্রায় ২০০ নাগরিককে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করছে।

আলাদা দুইটি বিমানে ইউরোপের নাগরিকদের ফিরিয়ে আনার কথা রয়েছে। এর মধ্যে প্রথম ফ্লাইটে ২৫০ জন ফরাসি নাগরিক চীন ছাড়বেন।

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, চলতি সপ্তাহে চারটি ফ্লাইটে তাদের ৭০০ নাগরিককে দেশে ফিরিয়ে নেয়া হবে। কিন্তু তাদেরকে আলাদাভাবে কোনো পর্যবেক্ষণে রাখা হবে কীনা, সেটি নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

জাপানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইতোমধ্যেই উহান থেকে ফিরে আসা নাগরিকদের অনেকে জ্বর এবং কাশিতে ভুগছেন। তবে উপসর্গ দেখা না দিলেও চীনফেরত প্রত্যেককেই হাসপাতালে নেয়া হবে। বাড়ি ফিরে যাওয়ার আগে তাদেরকে একটি নিয়ন্ত্রিত ওয়ার্ডে রেখে পরীক্ষা করা হবে।

  • সর্বশেষ