শিরোনাম
◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত এক বছরে ৩৩ জঙ্গি ৩৭ আগ্নেয়াস্ত্র ১ হাজার ৭শ ৫৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১

মনজুর অনিক, নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জে অবস্থিত র‌্যাব -১১অধিনায়ক লেঃ কর্ণেল ইমরানউল্লাহ সরকার বলেছেন, ৩৩ জন জঙ্গি, ৩৭ টি আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও গোলা বারুদ,চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামিসহ ১ হাজার ৭শ ৫৩ জনকে গত এক বছরের গ্রেপ্তার করা হয়েছে।

২০১৯ সালের পয়লা জানুয়ারি থেকে চলতি বছরের পয়লা জানুয়ারি পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ অপরাধিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের তথ্য মতে ৩৩ জঙ্গি, ৭৬ অস্ত্রধারী সন্ত্রাসী , ১শ ৭ চাঁদাবাজ, ৫শ ৮৩ মাদক ব্যবসায়ী, ১৪ জলদস্যু ও ডাকাতা, ২৯ চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি, ১৩ মানব পাচারকারি এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত ৮শ ৯৮ জন।

এসময় ২০টি বিদেশী পিস্তল, ৬টি বিদেশী রিভলবার, ২ টি এলজি, ৪টি একনলা বন্দুক, ৫টি পাইপগান, ৫৬ টি বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, ২শ ৭০ রাউন্ড গুলি, ১২ রাউন্ড কার্তুজ, ৪ টি ককটেল উদ্ধার করেছে।

এছাড়াও ২ লাখ ১৬ হাজার ৭শ ১৭ পিস ইয়াবা, ২শ ৬২ কেজি গাঁজা, ৩ হাজার ৪শ ৬২ বোতল ফেনসিডিল, ২ হাজার ৫শ ৭৮ ক্যান বিয়ার, ১শ ৮৮ বোতল বিদেশি মদ, ১ হাজার ৩৫ লিটার দেশী মদ, ১শ ৪৩ দশমিক ৫৪ গ্রাম হেরোইন, ২ হাজার ৩ বোতল অবৈধ এ্যালকোহল ও ১শ ৯৩ জন ভিকটিমকে উদ্ধার করেছে।

এদিকে র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন (পিপিএম বার) বলেছেন,অপরাধীরা নতুন কৌশলে অপরাধ করেছে। আইনশৃংখলা বাহিনীর চোঁখকে ফাঁকি দিতে নিত্য রূট পরির্বতন করে। র‌্যাব তার সু-কৌশলী গোয়েন্দা বাহিনী দিয়ে অপরাধীদের গ্রেপ্তার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়