শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ১১:২৩ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানে ধোনিকে পেছনে ফেললেন কোহলি

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলেছেন বর্তমান সেনাপতি বিরাট কোহলি। ভারতের দলনায়ক হিসেবে মাঠে নেমে সবচেয়ে বেশি রানের মালিক এখন কোহলি। ভারতকে ৭২ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৬২ ইনিংস খেলে ধোনি করেছিলেন ১১১২ রান (৬২ ইনিংস)। আজ তাকে ছাড়িয়ে গেছেন বিরাট।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২৫ রান দরকার ছিল কোহলির। ব্যাট হাতে ২৭ বলে তিনি করেন ৩৮ রান। তাতে ধোনিকে ছাড়িয়ে অধিনায়ক কোহলি নতুন উচ্চতায় উঠেন। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে তার মোট রান এখন ১১২৫।

১২৭৩ রান করে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক ফাফ ডু প্লেসিস। ১১৪৮ রান করে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে সবচেয়ে কম ইনিংস খেলে ১০০০ রানের মাইলফলক ছুয়েছিলেন কোহলি। ভারতের অধিনায়ক মাত্র ৩০ ইনিংস খেলে করেন ১০০৬ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়