শিরোনাম
◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিককে মারধর করায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিককে মারধোরের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় দুপুর সাড়ে ১২ টা থেকে প্রায় ঘন্টাব্যাপী এ সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কুমিল্লা-সিলেট ও ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের দু’পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

এ সময় কয়েক হাজার যাত্রীরা চরম দুর্ভোগে পরে। শ্রমিকদের অভিযোগ, মহাসড়কের পৈরতলা এলাকায় পুলিশ দিগন্ত পরিবহনের এক শ্রমিকের কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে পুলিশ তাকে মারধোর করে। এর প্রতিবাদের তারা মহাসড়ক অবরোধ করে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। পরে ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন জানান, ভুল বুঝাবুঝির পরিপ্রেক্ষিতে এই ঘটনাটি ঘটেছে। বিষয়টি পরিবহন নেতৃবৃন্দের সাথে কথা বলে মীমাংসা করা হবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়