শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বানরের আঁচড় খেয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক : চলমান অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শেষ হয়ে গেলো অস্ট্রেলিয়ার ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের। বানরের আঁচড় খেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তিনি। দেশে ফিরে যেতে হচ্ছে ১৭ বছর বয়সী অস্ট্রেলিয়ার এই ওপেনারকে।

গত শুক্রবার (২৪ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার কিম্বারলিতে দলের সঙ্গে ঘুরতে গিয়ে মুখে বানরের হামলার শিকার হন ফ্রেজার। সতীর্থদের সঙ্গে নিয়ে ঘোরার সময় তার মুখমণ্ডলে আঁচড় দেয় বানর।

শুরুতে সেই আঁচড়কে পাত্তা দেননি ফ্রেজার। আঁচড় নিয়েই ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলেছেন তিনি। তবে ফ্রেজারকে সতর্ক করেছেন দলের ডাক্তাররা। তাদের পরামর্শ অনুযায়ী দেশে ফিরে যাচ্ছেন ফ্রেজার। ভারতের বিপক্ষে ম্যাচটি শেষেই এই সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্টরা।

ফ্রেজার বলেন, ‘আপনি কখনোই এভাবে টুর্নামেন্ট চলাকালীন ফিরে যেতে চাইবেন না। তবে আমি আত্মবিশ্বাসী বাকি থাকা দুই ম্যাচে ভালো খেলবে আমাদের দল। আমি যথাযথ চিকিৎসা নিয়ে দ্রুতই মাঠে ফিরে আসবো।’

মাত্র ১৭ বছর বয়স বিশ্বকাপ দলে জায়গা করে নিয়ে আগেই আলোচিত হন ফ্রেজার। বিশ্বকাপের অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে তার ৮৪ রানের ইনিংসটি যথেষ্ট প্রশংসিত হয়।

গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭৪ রানে হেরে কোয়ার্টার ফাইনালেই থেমে যায় অস্ট্রেলিয়ার নারীদের এবারের বিশ্বকাপ যাত্রা। পঞ্চম স্থান নির্ধারণের জন্য অবশ্য দুইটি ম্যাচ খেলতে হবে তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়