শিরোনাম
◈ হঠাৎ দেশের আকাশে দেখা গেল আগুনের গোলা ◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ অর্ডিন্যান্স বা অধ্যাদেশগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই পাস করা হয়েছে : আখতার হোসেন ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায়

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে মেঘলা আকাশ, বৃহস্পতিবারও পড়তে পারে বৃষ্টি

আসিফ কাজল : বুধবার রাজধানীসহ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েছে। যা আগামীকাল দেশের কিছু স্থানে অব্যাহত থাকবে। এছাড়াও ধীরে ধীরে শীতের তীব্রতা কমে আসবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শৈত্যপ্রবাহ আসার যে সম্ভাবনা ছিলো তা মৃদু আকারে বয়ে আসতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভীন বলেন, আজ ঢাকায় এক মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। তবে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ঈশ্বরদীতে ৫ মিলিমিটার এবং সাতক্ষীরায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, আজ সকাল থেকে সূর্যের দেখা না থাকলেও ঢাকার তাপমাত্রা ছিলো ১৫ ডিগ্রী সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস তেতুলিয়ায় রেকর্ড করা হয়।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। খুলনা ও রাজাহী বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আকাশ মেঘলাসহ ভারী কুলাশা পড়তে পারে। দিনের চেয়ে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়