শিরোনাম
◈ মা‌ঠে জিসান ঝড়, মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করলো এইচপি ◈ বাংলা‌দেশ যুব দলের ইং‌লিশ কোচ জেরার্ডের ঘটনায় ব্রিবত বাফুফে ◈ আগামী ১২ আগস্ট বুধবার যেসব অঞ্চল থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ◈ স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ, বাড়ল জরিমানা: আচরণবিধি চূড়ান্ত ইসির ◈ আগামী ন‌ভেম্ব‌রে চার জাতির ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে ইরাক ◈ ক্রিশ্চিয়া‌নো রোনালদো-জর্জিনার বিয়ে ম‌নে ক‌রে গির্জায় মানু‌ষের ভিড়, এরপর যা হলো ◈ সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিএমপিতে ৭ কর্মকর্তার রদবদল, অবিলম্বে কার্যকর ◈ ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘ফ্রেশ স্টার্ট’ চান স্বরাষ্ট্রমন্ত্রী ‎সালাহউদ্দিন আহমদ ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, শনাক্ত ১৬৩ জনের

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকাকে নিশ্ছিদ্র নিরাপদ হিসেবে গড়ে তোলা হবে, হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হবে না, ইশতেহার বললেন তাপস

মহসীন কবির ও সমীরণ রায় : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বুধবার (২৯ জানুয়ারি) বেলা পৌনে ১২টা ৮ মিনিটে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন।

'ঐতিহ্যের-সুন্দর-সচল-সুশাসিত ও উন্নত ঢাকা'র পথে পথচলায়' ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী ইশতেহারে বলেন, পুরান ঢাকার ঐতিহ্য বজায় রাখা, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর তীর রক্ষা, যানযট নিরসনের মাধ্যমে সচল ঢাকা, সবার জন্য মৌলিক অধিকার নিশ্চিত করে সুশাসিত ঢাকা গড়া এবং রূপকল্প-২০৪১ বাস্তবায়নের জন্য উন্নত ঢাকা গড়তে বিশেষজ্ঞদের সমন্বয়ে ৩০ বছরব্যাপী মহাপরিকল্পনা গ্রহণ করবো। তবে কাজগুলো দীর্ঘ মেয়াদি, সল্প ও মধ্য মেয়াদিতে ভাগ করবো।

তিনি আরও বলেন, ফুরটপাত দখলমুক্ত করে সুশাসিত ঢাকা। ২৪ ঘন্টা নাগরিকদের জন্য থাকবে নগর ভবন খোলা। মশক নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো। যাতে কোনো দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা না যান। পরিবার পরিকল্পনা বিষয়টি গুরুত্বের সঙ্গে পদক্ষেপ নেবো।

তাপস বলেন, অগ্নিনির্বাপকের জন্য প্রয়োজনে নিজস্ব দমকল বাহিনীর গড়ে তোলা হবে। সিটি করপোরেশন কোনো রাস্তা সংস্কার কারার পর তিন বছরের মধ্যে অন্য কোনো সংস্থা কাজ করতে পারবে না। নগর ভবনের বসার পর ৯০দিনের মধ্যে নগরবাসীর মৌলিক সমস্যা সমাধান করা হবে। নতুন যুক্ত ওয়ার্ডগুলোকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলা হবে। করসমূহ প্রযুক্তির মাধ্যমে সহজ করবে। উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলবো।

মেয়র খোকনের যেসব অসমাপ্ত কাজগুলো থাকবে নির্বাচিত হলে সে কাজগুলো শেষ করবো। কোনো হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হবে না। কারণ ইতোমধ্যে বৃদ্ধি করা হয়েছে। আমাদের লক্ষ্য থাকবে সিটি করপোরেশন নিজের টাকা দিয়ে চলবে।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, জয়নাল হাজারী, মোজাফফর হোসেন পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, আফজাল হোসেন, যুবলীগের চেয়ারম্যান শেখ শামস্ পরশ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়