শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশ থেকে পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব! ◈ সরকারি দামে মিলছে না সার, দিশাহারা কৃষক! ◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৮:৫০ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঞ্চেই হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন দিয়া মির্জা

বাংলাদেশ প্রতিদিন : বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। সোমবার ভারতের জয়পুরে একটি সাহিত্য উৎসবে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু মঞ্চে আলোচনার মাঝে হঠাৎ কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।

পরবর্তী সময়ে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, গতকাল (২৬ জানুয়ারি) আমার দিন খুব ভালোভাবেই শুরু হয়েছিল। কিন্তু ভোর ৩টায় আমার মোবাইলে একজন বাস্কেটবল খেলোয়াড়কে নিয়ে নিউজ অ্যালার্ট আসে, যাকে আমি অনেকদিন থেকেই অনুসরণ করতাম।

মূলত বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্টের মৃত্যুর খবরটি নিয়ে কথা বলছিলেন দিয়া। রেহনা হ্যায় তেরি দিল ম্যায় সিনেমাখ্যাত এই অভিনেত্রী আরও বলেন, তার হেলিকপ্টার দুর্ঘটনার খবরে আমি খুবই দুঃখ পেয়েছি। প্রতিদিনই কোনও না কোনও বিষয়ে আমরা কষ্ট পাই। কিন্তু পরবর্তী সময়ে আমাদের তা মানিয়ে নিতে হয়। আমি অনেক বেশি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম কারণ আমার ব্লাডপ্রেসার লো ছিল।
রবিবার সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কালাবাসাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট। এই দুর্ঘটনায় ব্রায়ান্টের ১৩ বছরের মেয়ে জিয়ান্নাসহ মোট ৯জন আরোহী নিহত হন।অনুলিখন : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়