শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভ্যাট–কর সমন্বয়ের পর কমল এলপি গ্যাসের দাম ◈ পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির ◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে মোবাইল গ্রাহক সাড়ে ১৬ কোটি ছাড়িয়েছে

ইত্তেফাক : বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ১৬ কোটি ছাড়িয়েছে। তাদের মধ্যে গত এক বছরে যুক্ত হয়েছেন ৮০ লাখ নতুন গ্রাহক। মঙ্গলবার বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।

বিটিআরসি মঙ্গলবার ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যবহারকারীর মোট সংখ্যা প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৬ কোটি ৫৫ লাখ ৭২ হাজার।

বর্তমানে বাংলাদেশে চারটি মোবাইল অপারেটর কোম্পানি রয়েছে। এগুলো হলো- গ্রামীণফোন, রবি এক্সিয়াটা, বাংলালিংক এবং টেলিটক। বিটিআরসির তথ্য অনুযায়ী গ্রামীণফোনের বর্তমান গ্রাহক সংখ্যা ৭ কোটি ৬৪ লাখ ৬২ হাজার, রবির ৪ কোটি ৯০ লাখ ৪ হাজার, ৩ কোটি ৫২ লাখ ৩৯ হাজার এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান টেলিটকের বর্তমান গ্রাহক সংখ্যা ৪৮ লাখ ৬৮ হাজার।

বিটিআরসির তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৬ কোটি ৬৯ লাখ ৮৯ হাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়