শিরোনাম
◈ কুয়েতে ১ সেপ্টেম্বর থেকে ভিজিট ভিসা ও প্রবাসীদের ছুটির মেয়াদ বাড়ানোর সুবিধা বন্ধ ◈ সরকারের কাজ জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে দেওয়াই তথ্য মন্ত্রণালয়ের বড় দায়িত্ব: তথ্যমন্ত্রী ◈ মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি! ◈ রোমাঞ্চকর জ‌য়ে মৌসুম শুরু রিয়াল মা‌দ্রিদের  ◈ আ‌মে‌রিকার সেনা সদস‌্য‌কে আটক বা হত্যা কর‌লে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের ঘোষণা ◈ কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন ◈ ভারতে ব্রা‌জি‌লের ম্যাচ বয়কটের ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার? ◈ বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির রেজাল্টের গুরুত্ব কতটা?  ◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় অনুদান পেয়ে অর্ধশত হিজরা ব্যবসায় নামছেন

বাংলাদেশ জার্নাল : পাবনায় হিজরা, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে একশ জনকে দশ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে পাবনা সমাজসেবা অধিদপ্তর।

সোমবার পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত অনগ্রসর ব্যক্তিদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক কবীর মাহমুদ। পাবনা জেলা সমাজসেবা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

আর্থিক অনুদান পাওয়া ১০০ জনের মধ্যে ৫০ জন রয়েছেন হিজরা। তারা মানুষের কাছ থেকে টাকা উঠানো ছেড়ে কেউ বিউটি পার্লার, কেউ কম্পিউটার পরিচালনা, কেউবা মোবাইল সার্ভিসিং এর দোকান পরিচালনা করবেন বলে জানান। অন্যরাও এরকম ব্যবসা করবেন।

পাবনা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাশেদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, সমাজসেবা পাবনার সহকারী পরিচালক আ.কাদের, প্রবেশন অফিসার পল্লব ইবনে শাইক প্রমুখ। কর্মসূচির উপর স্বাগত বক্তব্য দেন সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক খন্দকার গোলাম সরওয়ার।

পাবনা জেলা সমাজসেবার উপ-পরিচালক মো. রাশেদুল কবীর জানান, পাবনা জেলায় বসবাসরত হিজরা, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও স্বনির্ভরতা সৃষ্টির লক্ষ্যে কিছু ব্যক্তিকে ২০১৮-১৯ সালে সমাজ সেবা অধিদপ্তর থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছিল।

প্রশিক্ষণপ্রাপ্তদের দলীয়ভাবে ভাগ করে হিজরা জনগোষ্ঠিকে সেলাই, কম্পিউটার পরিচালনা ও বিউটি পার্লারের প্রশিক্ষণ দেয়া হয়েছে। বেদে ও অনগ্রসর গোষ্ঠিকে কম্পিউটার পরিচালনা, বিউটি পার্লার ও মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছিল। তাদের কর্মসংস্থানের জন্য প্রাথমিকভাবে ১০ হাজার টাকা করে ৫০ জন হিজরাকে ৫ লাখ এবং বেদে ও অনগ্রসর ৫০ জনকে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

প্রশিক্ষণপ্রাপ্ত হিজরা শফিকুল ইসলাম বিউটি জানান, তিনি বর্তমানে ব্র্যাক এনজিওতে প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। কাজ পাওয়ার পর তার জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে। আর্থিক সচ্ছলতাও ফিরে এসেছে।

নকিবুল ইসলামসহ একাধিক হিজরা বলেন, তারা যে যে ট্রেডে প্রশিক্ষণ পেয়েছে, সে সেই ধরণের কাজে নিয়োজিত হতে ইচ্ছুক। তবে আর্থিক অসচ্ছলতার কারণে সম্ভব তা হচ্ছিল না। এখন স্বল্প পুঁজি দিয়ে হলেও তারা কিছু একটা করতে পারবেন।

প্রধান অতিথি কবীর মাহমুদ বলেন, প্রশিক্ষণপ্রাপ্তদের এগিয়ে যেতে হবে। সরকার যে মহৎ উদ্যোগ নিয়েছে তাতে কাউকে নিচু থাকতে হবে না। শ্রেণিবৈষম্যের নিরসন ঘটবে। তিনি আরো বলেন, তাদের দলীয়ভাবে গ্রুপ করে একটি করে ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এ জন্য জেলা সমাজ সেবা ও জেলা প্রশাসন বিধি মোতাবেক আর্থিক যোগান দেবার ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়