শিরোনাম
◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৭:০৭ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতিকের নির্বাচনী কার্যালয়ে রাদওয়ান

বিডিনিউজ : ঢাকার দুই সিটি করপোরেশনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সব প্রার্থী ও নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক।

সোমবার সন্ধ্যায় আকস্মিকভাবেই ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বনানীর নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হন তিনি।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান নিজেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভোটার।

রাদওয়ান বলেন, “নির্বাচনের আগে প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে ভোট চাইতে হবে। সৎ, যোগ্য, দক্ষ ও পরীক্ষিত মানুষদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করতে হবে। অন্য প্রার্থীদের থেকে সততা, দক্ষতা ও যোগ্যতায় আমাদের প্রার্থীরা যে এগিয়ে রয়েছে, এই কথা সবাইকে জানাতে হবে।”

আতিকের নির্বাচনী কার্যালয়ে সমবেত আওয়ামী লীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর দৌহিত্রকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সিটি নির্বাচনে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়