শিরোনাম
◈ আমেরিকানদের ৫০০০ ডলার করে দেওয়ার ট্রাম্পের প্রতিশ্রুতি কি আতঙ্কের লক্ষণ? ◈ রাতারাতি ধনী হওয়ার লোভে একের পর এক ঝরছে প্রাণ ◈ বড় ব‌্যবধা‌নে সাবাহকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের ◈ শক্তিশালী দল নিয়ে কলকাতায় আসছে ব্রা‌জিল, স্কোয়াড ঘোষণা ◈ ‌ফিফা সভাপ‌তি আসিয়ান কাপ ঘিরে নতুন স্বপ্নের কথা শোনালেন ◈ বাংলাদেশ-ভারত বৈঠকে বন্ধ ট্রেন চালুর কোনো আলোচনাই হয়নি ◈ চীনে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে ৬ প্রস্তাব বিসিসিসিআইর ◈ বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক: চতুর্থ দিনে ৯ হাজার গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ ◈ নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে পড়ে, অতঃপর...

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৬:২৫ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত ৩৫০ কোটি ব্যারেল তেল উত্তোলনের ঘোষণা ইরানের

বাংলা ট্রিবিউন : অতিরিক্ত ৩৫০ কোটি ব্যারেল তেল উত্তোলনের ঘোষণা দিয়েছে ইরান। রবিবার দেশটির তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল খনি থেকে ভিন্ন কৌশলের মাধ্যমে বাড়তি এ তেল উত্তোলন করা হবে।
ফাইল ছবি
বিজান নামদার জাঙ্গানেহ জানান, ইরাক সীমান্তে অবস্থিত আজাদেগান তেলক্ষেত্র থেকে ‘এনহান্সড রিকভারি রেট’ পদ্ধতিতে এই বাড়তি তেল উত্তোলন করা হবে। এটি সম্ভব হলে ওই খনিতে তেলের উৎপাদন বেড়ে ১০ শতাংশে দাঁড়াবে। এটি হবে দেশের জন্য অনেক বড় একটি সফলতা। বর্তমানে খনিটি থেকে ৫ থেকে ৬ শতাংশ তেল উত্তোলন করা হয়।

তিনি বলেন, তেহরান বিশ্ববিদ্যালয় এনহান্সড রিকভারি রেট পদ্ধতিতে তেলের উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। আজাদেগান তেল ক্ষেত্রটিতে তিন হাজার ৩২০ কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে।

  • সর্বশেষ