শিরোনাম
◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৩:২১ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেদের ‘আপত্তিকর’ ভিডিও পোস্ট করা সেই দম্পতি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘আপত্তিকর’ ভিডিও পোস্ট করায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশের রক্ষণশীলতার নিয়ম ভঙ্গ করে ‘অসামাজিক’ ভিডিও প্রকাশ করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ বাহিনীর বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যে গণমাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থা ‘মিডল ইস্ট মনিটর’।

কুয়েতের সংবাদমাধ্যম ‘আল-কাবাস’ এবং ‘গালফ নিউজ’ এর প্রতিবেদনে প্রকাশিত তথ্য মতে, বেশ কিছুদিন ধরে ওই দম্পতি টুইটার অ্যাকাউন্টে তাদের অনুসারীদের জন্য উত্তেজক ভিডিও প্রকাশ করে আসছিল। একটি ভিডিওতে দেখা যায়, চুল আচড়ানোর সময় আরবিতে অশ্লীল মন্তব্য করছিলেন স্বামী-স্ত্রী।

ওই ভিডিও পোস্ট করার করারই তিক্ত মন্তব্য করা শুরু করেন তাদের টুইটার অনুসারীরা। অনুসারীদের আরও উস্কানী দিতে ইচ্ছাকৃতভাবে তারা এমন অসামাজিক ভিডিও প্রকাশ করে আসছিল বলে গালফ নিউজের খবরে বলা হয়।

এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার কুয়েতের গোয়েন্দা সংস্থা ওই দম্পতির বাড়ি চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করে। কুয়েতের রক্ষণশীলতা আইন ভঙ্গের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ওই দম্পতির স্বামী হচ্ছেন কুয়েতে অস্বীকৃত সংখ্যালঘু বেদুইন সম্প্রদায়ের এবং স্ত্রী একজন কুয়েতি মুসলিম। কুয়েতে প্রায় ১ লাখ বেদুইন রয়েছে যাদেরকে এখনও নাগরিকত্ব দেয়নি দেশটির সরকার। ১৯৬১ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে স্বাস্থ্য, শিক্ষা এবং চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছেন এই বেদুইন সম্প্রদায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়