শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ১১:৩০ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় অস্ত্র ও মাদকসহ আটক-৩

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে এক অস্ত্র ব্যাবসায়িসহ তিন জনকে আটক করেছে। এ সময় একটি একনলা বন্ধুক, ২০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। সোমবার দুপুরে শ্যামনগর ও সাতক্ষীরা সদর উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক তিন জন হলেন, শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের অস্ত্র ব্যবসায়ী শরীফুল ইসলাম মিঠু, সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের মাদক ব্যবসায়ী নাছিম গাজী ও মধুমল্লাডাঙ্গি গ্রামের আলমগীর হোসেন।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, শ্যামনগরের শ্রীফলকাটি গ্রামে অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অস্ত্র কেনাবেচার সময় একনলা বন্ধুকসহ উক্ত শরিফুল ইসলামকে আটক করা হয়। সম্পাদনা : জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়