শিরোনাম
◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই ◈ শাদাবের সেঞ্চুরি, শেষ উইকেটে রেকর্ড গড়ে পাকিস্তানের জয় ◈ চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ও ঋণ কমানোর আলোচনা ◈ সংসদের উচ্চকক্ষে ১০৫ আসন বণ্টনে নতুন প্রস্তাব, ৫ সদস্য মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি ◈ জমির দলিল রেজিস্ট্রি হয়েছে কি না যাচাই করবেন যেভাবে, জেনে নিন ৫ উপায় ◈ ঘরে বসেই মোবাইলে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে, জেনে নিন পদ্ধতি ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, বাড়ছে পর্যটক সংখ্যা, তুলে নেওয়া হলো রাত্রিযাপনের নিষেধাজ্ঞা ◈ ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি করেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরান ঢাকার রুবেল হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল

মহসীন কবির: পুরান ঢাকার জনসন সড়কের শাহ কামাল হোটেলে ইলেকট্রিশিয়ান রুবেল হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (২৭ জানুয়ারি) বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী। ডিবিসি টিভি ও বাংলানিউজ

২০১৪ সালের ২৩ ডিসেম্বর ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম রায় দিয়েছিলেন। রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তমপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে রুবেল (২৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কোদালিয়া উত্তরপাড়ার ওসমান গনির ছেলে রোমান (২৪) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দেউড়ি গ্রামের কবির বিশ্বাসের ছেলে রনি বিশ্বাস (২৪)।

পরে ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। এর মধ্যে আসামিরা আপিল করে। এদিকে রোমান ২০১৮ সালে কারাবনি থাকাবস্থায় মারা যান। ড. মো. বশির উল্লাহ জানান, হাইকোর্ট বাকি ২ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।

২০১০ সালের ৬ জুন রাতে পুরান ঢাকার হোটেল শাহ কামালের নিচতলায় রুবেলকে খুন করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে আসামিরা। পরে তার কাটা মাথা নিয়ে আসামি রোমান পাশের হোটেল মীমে গিয়ে ম্যানেজারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে বলেন, টাকা না দিলে তাকে হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।

রোমানকে টাকা দেওয়ার কথা বলে বসিয়ে রেখে পুলিশে খবর দেন হোটেলের ম্যানেজার। পরে পুলিশ এসে কাটা মাথাসহ তাকে গ্রেফতার করে। পরে বাকি দুই আসামিকেও পুলিশ গ্রেফতার করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী হোটেল শাহ কামালের নিচতলায় একটি ঘরে রুবেলের দেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই মরণ মিয়া সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ