শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৭:১১ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুষ গ্রহনের অভিযোগে ভোমরা ভূমি কর্মকর্তা বরখাস্ত

ডেস্ক নিউজ: রোববার বিকেলে সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মহাসীন হোসেনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

রোববার (২৬ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে তিনি হঠাৎ করেই ভোমরা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। তার সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী।

ভূমি অফিসে উপস্থিত সেবা গ্রহীতাদের সঙ্গে কুশল বিনিময়কালে এক সেবা গ্রহীতা অভিযোগ করে জেলা প্রশাসককে বলেন, অতিরিক্ত টাকা দিলেও তার কাজ করে দিচ্ছেন না ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা।

জেলা প্রশাসক বিষয়টি আমলে নিয়ে তার কাছে ঘুষ গ্রহণকারী ভূমি কর্মকর্তার নাম জানতে চান। ওই সেবা গ্রহীতা ভোমরা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মহাসীন হোসেনের নাম বললে জেলা প্রশাসক তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, সরকারি সেবা দেয়ার নামে অবৈধভাবে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ভোমরা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মহাসীন হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ