শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে হাসনাতের ফেসবুক পোস্ট, দিলেন ৪ প্রস্তাব ◈ সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ ◈ কম দামে বেশি রফতানির মডেলে ঝুঁকি, ইউরোপে বাজার হারানোর শঙ্কা বাংলাদেশের ◈ উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালের ছাদে অসংখ্য পানি লিকেজ, নির্মাণমান নিয়ে প্রশ্ন (ভিডিও) ◈ দেশের ৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে ◈ ১৯ আগস্টের মধ্যে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে বাড়বে ৩৪০ মিলিয়ন ঘনফুট ◈ বাংলা‌দেশ দলের পারফর‌মেন্স ইস‌্যু‌তে রি‌কি পন্টিংয়ের কাঠগড়ায় প‌্যাট কামিন্স ও নির্বাচকরা ◈ শিক্ষকসংকট কাটাতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে পুল গড়ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ শরীরে পুরুষ হরমোনের আধিক্য, দুই বাংলাদেশি অ্যাথলেট স্থায়ীভাবে নিষিদ্ধ ◈ ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৫:৪৮ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ১৩ রোহিঙ্গা নারী উদ্ধার, মানবপাচারকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার

মাসুদ আলম : রোববার রামপুরা আফতাবনগর থেকে ২ নম্বর রোডের ৪০ নম্বর বাসায় এ অভিযান চালায় র‌্যাব-৩। এসময় বিপুল পরিমাণ পাসপোর্ট, ভুয়া জন্মনিবন্ধন সনদ এবং পাসপোর্টের ফরম উদ্ধার করা হয়।

র‌্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফাইজুল ইসলাম জানান, মানবপাচারকারী চক্রের গ্রেপ্তার সদস্যরা হলো কক্সবাজারের মো. কবির আহমেদ ও টেকনাফের মো. এমরান। চক্রটি রোহিঙ্গা নারীদের মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে আফতাবনগর এলাকার এই বাসায় রেখেছিলো। এর জন্য কবির আহমেদ সাত মাস আগেই এই বাসাটি ভাড়া নিয়েছিলো। এই চক্রের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প থেকে নারীদের সংগ্রহ করে বিভিন্নভাবে ঢাকার এই বাসায় নিয়ে আসে।

তিনি আরো জানান, এ চক্রের অন্য পলাতক সদস্য হাবিব ও গ্রেপ্তার এমরান পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে রোহিঙ্গা নারীদের বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার ব্যবস্থা করে দিতো। এরপর তাদের জন্য মালয়েশিয়া, দুবাইসহ অন্য কিছু দেশের আন্তর্জাতিক পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দিতো। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, রোহিঙ্গা এসব নারীকে আন্তর্জাতিক পাচারকারী চক্রের কাছে চড়ামূল্যে বিক্রি করার চেষ্টায় ছিলো। কবির একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন। অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে পাচারকারী এ চক্রটি রোহিঙ্গা নারীদের টার্গেট করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। উদ্ধার রোহিঙ্গা নারীদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়