শিরোনাম
◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৩:৫১ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপীবাগে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে আ’লীগ নেতার মামলা

মহসীন কবির: রাজধানীর গোপীবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে দক্ষিণ সিটির নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং ধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। চ্যানেল২৪ ও যুগান্তর

আওয়ামী লীগ নেতা মাকসুদ আহমেদ বাদী হয়ে বিএনপির ৫০ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন ওয়ারী থানার ডিউটি অফিসার এসআই হারুনুর রশীদ। এদিকে বিএনপির পক্ষ থেকে থানায় মামলা করতে গেলে ফিরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে দুপুর ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে চলে আধাঘণ্টা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, সকালে মতিঝিল থেকে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন জনসংযোগ শুরু করেন। দিলকুশা-ইত্তেফাক মোড় হয়ে টিকাটুলি আসার পর সেখানে একটি নির্মাণাধীন ভবনের নীচে নৌকার প্রতীক প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সমর্থকদের সঙ্গে শুরু হয় বাকবিতণ্ডা। একপর্যায়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। মুহূর্তেই লাঠিসোটা নিয়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়াপাল্টা-ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাংচুর শুরু হয়। শোনা যায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দও। ২৫ মিনিট পর পুলিশের একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় গণমাধ্যমকর্মীসহ দুই দলের অন্তত ১০ জন আহত হয়েছেন।

  • সর্বশেষ