শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ১১:৩০ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ বছরেও চালু হয়নি ৭৯ লাখ টাকার মহিলা মার্কেট

বাংলাাদেশ জার্নাল : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ এলাকায় প্রায় ৭৯ লাখ টাকা ব্যায়ে নির্মিত মহিলা মার্কেট পাঁচ বছরেও চালু হয়নি। মূলত অপরিকল্পিতভাবে তৈরির কারণে জাইকার অর্থায়নে মার্কেট টি যে উদ্দেশে নির্মিত হয় তা পূরণ হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।

জানা গেছে, উপজেলার ছাপরহাটি ইউনিয়নের শোভাগঞ্জ বাজারে অসহায় দুঃস্থ মহিলাদের কর্মসংস্থান নিশ্চিতকরণের লক্ষ্যে জাইকার অর্থায়েন বংলাদেশ সরকারের এলজিইডি বিভাগ ২০১৬ সালে ৭৯ লাখ টাকা ব্যয় করে শোভাগঞ্জ বাজারে একটি মহিলা মার্কেট নির্মাণ করে। নির্মাণের পাঁচ বছর অতিবাহিত হলেও মহিলা মার্কেটটি তাদের কোনো কাজে আসছেনা।

সুন্দরগঞ্জ উপজেলার রশিদুল আলম নামের এক সংবাদকর্মী জানান, অপরিকল্পিতভাবে মার্কেট নির্মাণ করায় এই তা কাজে লাগছে না। মার্কেটটি যদি সাধারণ মানুষদের সাথে পরামর্শ করে নির্মাণ করা হতো তাহলে এতোদিনে আশার আলো দেখা যেতো।

উপজেলার ছাপরহাটি ইউনিয়নের চেয়ারম্যান কনক কুমার গোস্মামী বলেন, মহিলা মার্কেটটি সুবিধাজনক স্থানে নির্মাণ না হওয়ায় তা বরাদ্দ নিতে অনিহা প্রকাশ করে আসছেন মহিলারা।

সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আলীর জানান, ২০১৬ সালে সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী আবু সালেহ অপরিকল্পিত ভাবে মহিলা মার্কেটটি নির্মাণ করেন। এই মার্কেট জনসাধারণের কোনো কাজে না আসায় মার্কেটটি চালু হয়নি। এতে মার্কেটটিতে এক ভূতরে অবস্থা বিরাজ করছে। এটি চালু করার চেষ্টা করা হচ্ছে।

  • সর্বশেষ