শিরোনাম
◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল ◈ ইরানের হুংকার: আমেরিকাকে সাহায্যকারী পশ্চিম এশিয়ার দেশগুলির তৈলভান্ডার গুঁড়িয়ে দেওয়া হবে!  ◈ পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক বসাল সরকার ◈ ইরান যুদ্ধে অংশ নিতে ‘উভচর’ যুদ্ধজাহাজ নিয়ে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন সেনা ◈ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভবিষ্যৎ নিয়ে জল্পনা, নতুন নাম ঘিরে আলোচনা ◈ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের ◈ নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না : প্রধানমন্ত্রী ◈ গাছের ভেতর 'গায়েবি মসজিদ', সর্বোচ্চ চারজন নামাজ পড়তে পারেন যেখানে(ভিডিও) ◈ ইরানের খার্গ দ্বীপ কেন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ? ◈ যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধা অপব্যবহার করলে ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার দাবানলে মাতৃহারা কোয়ালার বাচ্চাকে স্তন্যদান করছে শেয়াল, ভিডিও ভাইরাল

সাইফুর রহমান : সম্প্রতি আদর্শ হেগড়ে নামের এক ব্যক্তি টুইটারে ৩৩ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করে লিখেন, দাবানলে অনেক পশু মাকে হারিয়েছে, কিন্তু মাতৃস্নেহ কমেনি। যেখানে দেখা যাচ্ছে, একটি শিয়াল চুপচাপ করে দাঁড়িয়ে আছে আর তার স্তন থেকে দুধ পান করছে কয়েকটি বাচ্চা কোয়ালা। ইন্ডিয়া টাইমস, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস

ভিডিওটির কমেন্ট বক্সে দেখা গেছে, নিজের বাচ্চা না হওয়া সত্ত্বেও শেয়ালটি শুধুমাত্র মাতৃস্নেহে তাদের ক্ষিদে মেটাচ্ছে বলে মন্তব্য করেছেন অনেকে। অনেকে একে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বলেও নিজের মতপ্রকাশ করেন। কেউবা লিখেছেন, যেখানে মানুষের মধ্যে মানবিকতার অভাব সেখানে একটি বন্য পশুই মানবতার শিক্ষা দিলো।

ভিডিটি ইতোমধ্যেই ৩৯ হাজারেরও বেশিবার দেখা হয়েছে এবং ৩ হাজারেরও বেশিবার প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে সম্প্রতি পুড়ে ছাই হয়েছে বিস্তীর্ণ বনাঞ্চল। যার ফলে প্রাণ হারিয়েছে প্রায় ৫০ কোটির বেশি বন্যপ্রাণী। এর মধ্যে শুধুমাত্র দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যেই প্রায় ৩০ শতাংশ কোয়ালার মৃত্যু হয়েছে। সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়