শিরোনাম
◈ দেশে নতুন পৌরসভা, দুই থানা ও দুই অধিদপ্তর গঠনের প্রস্তাব; বদলাচ্ছে এক থানার নাম ◈ রাশেদ খানের অভিযোগকে ষড়যন্ত্র দাবি করে বদদোয়া দিলেন জামায়াতের এমপি আমির হামজা (ভিডিও) ◈ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন পররাষ্ট্র সচিব (ভিডিও) ◈ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ সাফ ফুটব‌লে অংশ নি‌তে ঢাকায় হামজা চৌধুরী, রা‌তে আস‌ছেন ফারহান ◈ দক্ষিণ আফ্রিকা সফ‌রে বাংলা‌দেশ দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীর ঢাকায় ব্যাটারি রিকশা ‘উধাও’, বিভিন্ন সড়কে কমেছে অটোরিকশা চলাচল ◈ বাংলাদেশে ফেরার প্রস্তুতির ইঙ্গিত, দিল্লিতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার ◈ লোপেজ ঝলকে আতলেতিকো বধ, শীর্ষস্থান অটুট বার্সেলোনার ◈ এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংকে বিদেশি গুপ্তচরদের নজরদারির সন্দেহ, পরকীয়ার সম্পর্কও স্বীকার

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান হলেন রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ

ইসমাঈল হুসাইন ইমু: রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ রোববার মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি সাবেক চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মোজাম্মেল হক এর স্থলাভিষিক্ত হলেন। এ উপলক্ষে মোংলা বন্দরে হস্তান্তর/গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মোংলা বন্দর নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ ১৯৬৭ সালের ৩০ এপ্রিল কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তারা বাবা শেখ ওসমান গনি এবং মাতা মিসেস খোদেজা বেগম। তিনি ১৯৮৫ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। রিয়ার এডমিরাল আবুল কালাম আজাদ দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সে কৃত্বিত্তের স্বাক্ষর রাখেন।

তিনি যুক্তরাজ্যের ব্রিটানিয়া রয়্যাল নেভাল কলেজ থেকে আন্তর্জাতিক সাব লেফটেন্যান্ট কোর্স এবং লন্ডনের রয়্যাল নেভাল কলেজ থেকে প্রাথমিক স্টাফ কোর্স, তুরস্ক থেকে তার্কি ভাষা কোর্স ও গানারী স্পেশালাইজেশান কোর্স, ভারত থেকে ইন্টারন্যাশনাল হিউমেনিটেরিয়ান "ল' কোর্স, যুক্তরাষ্ট্র হতে এক্সিকিউটিভ ডিসিশন মেকিং কোর্স সম্পন্ন করেন। এছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন। তিনি পাবনা ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী।

রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ ইংরেজি, তুর্কি এবং ফ্রেঞ্চ ভাষায় দক্ষ একজন কর্মকর্তা। তিনি খেলাধুলা এবং অন্যান্য ক্রিয়াকলাপে খুবই আগ্রহী। তিনি গলফ খেলতে ও বই পড়তে ভালবাসেন। ব্যক্তিগত জীবনে রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ এর সহধর্মিনী বেগম নাওমী নাহরীন এবং তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

  • সর্বশেষ